চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উনি আমাকে সমৃদ্ধ করেছেন: কুমার বিশ্বজিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A
কুমার বিশ্বজিৎ

বীর মুক্তিযোদ্ধা, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলকে গার্ড অব অনার দেওয়ার পর তাঁর মরদেহ শহীদ মিনারে রাখা হয়েছে দুপুর ১২.৩০ পর্যন্ত। সম্মিলিত সাংস্কৃতিক জোট পরিচালিত এই শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সংগীতের বিভিন্ন স্তরের মানুষ।

শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘আমার সাথে পারিবারিক সম্পর্ক ছিল। আমার সাথে উনি স্টেজেও বাজিয়েছেন। তাঁর অনেক গান করার সৌভাগ্য আমার হয়েছে। আমি ক্ষুদ্র শিল্পী হিসেবে বলতে পারি, উনি আমাকে সমৃদ্ধ করেছেন। উনার গান দেশকে সমৃদ্ধ করেছে। এই ক্ষতি আমরা কীভাবে পূরণ করবো জানিনা। উনার আত্মার শান্তি কামনা করছি।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ এফডিসিতে নেওয়া হয় তৃতীয় নামাযে জানাজার জন্য। সেখানে চলচ্চিত্রের মানুষজনের শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে।

২২ জানুয়ারি মঙ্গলবার ভোরে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। তারপর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের বয়স হয়েছিল ৬৩ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ ইমতিয়াজ বুলবুলকুমার বিশ্বজিৎলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বজুড়ে হোয়াটস অ্যাপে সমস্যা

পরবর্তী

‘সাব্বিরকে দলে নেয়ার এখতিয়ার একমাত্র বিসিবি সভাপতির’

পরবর্তী

‘সাব্বিরকে দলে নেয়ার এখতিয়ার একমাত্র বিসিবি সভাপতির’

সব গুজব!

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT