শোনা যাচ্ছিল রাজনীতির মাঠে নামছেন কারিনা কাপুর। কিন্তু খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কারিনা।
৩৮ বছর বয়সী এই নায়িকা বলেন, ‘সিনেমার কাজকেই তিনি প্রাধান্য দিয়ে এসেছি এবং দিব। রাজনীতিতে যোগ দেয়ার কোনো পরিকল্পনা নেই আমার।’ তিনি জানান, এই খবরের কোনো ভিত্তি নেই এবং এধরনের কোনো প্রস্তাব তিনি পাননি।
এর আগে, কংগ্রেস নেয়া যোগেন্দর সিং চৌহান রাহুল গান্ধির কাছে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে তিনি জানান যে ভোপাল এ লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানোর জন্য সবচেয়ে যোগ্য প্রার্থী কারিনা কাপুর খান।
কারিনা এখন তার পরবর্তী ছবি ‘গুড নিউজ’ এর কাজ নিয়ে ব্যস্ত। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও দিলজিত দোসানক। ছবিটি মুক্তি পাবে ৬ সেপ্টেম্বর। এছাড়াও তাকে দেখা যাবে করণ জোহরের ছবি তখত–এ। দ্য উইক







