চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্ভাবনী আইডিয়া বাস্তবমুখি করতে ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’ কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ৩০, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দেশে প্রথমবারের মতো রোবটিক্স ও আইওটি নিয়ে ছয় মাসব্যাপী ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’ নামে একটি কর্মশালা শুরু হয়েছে। শনিবার রাজধানীর ইএমকে সেন্টারের ল্যাবে উদ্বোধনের মধ্যে দিয়ে এই কর্মশালা শুরু হয়েছে।। এটি যৌথভাবে আয়োজন করেছে ইনোভেশন হাব বাংলাদেশ এবং ইএমকে সেন্টার। পুরো অনুষ্ঠানটির বাস্তবায়ন করছে এআই রোবটিক্স।

এসময় ইএমকে সেন্টারের পরিচালক এমকে আরিফ, বেঙ্গল সি হাবের এমডি ইশিতা আজাদ, স্টার্টাপ বাংলাদেশের টিম লিডার নাঈম আশরাফী, উইডেভস এর এমডি এম আসিফ রহমান, সায়েম গ্রুপের পরিচালক আবরার সায়েম, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রজেক্টের পরামর্শক নিল এ রহমান, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রিনিয়রশীপ একাডেমীর পরামর্শক মো. দেওয়ান আদনান উপস্থিত ছিলেন। আয়োজনটি পরিচালনা করেন ইনোভেশন হাবের চেয়ারম্যান ইমরান ফাহাদ।

কর্মশালাটির খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অতিথিরা বলেন, `প্রযুক্তিতে তরুণদের উদ্ভাবনী আইডিয়াগুলো বাস্তবমুখী করতেই এই দীর্ঘমেয়াদী কর্মশালার আয়োজন। শুধু তাই নয় প্রযুক্তিতে উদ্ভাবনী উদ্বোধক তৈরি করতে সাহায্য করবে আমাদের এই আয়োজন।’

আয়োজকরা জানান, এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে ৫টি ক্ষেত্রকে প্রধান করে তারা উদ্যোগটি নিয়েছেন। তারা আশা করছেন, এটা বাস্তবায়ন হলে দেশের জন্য অনেক বড় একটি কাজ হবে।

দেশে প্রথম বারের মতো রোবটিক্স ও আইওটি নিয়ে এতো বড় আয়োজন নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ইনোভেশন হাবের ফাউন্ডার ইমরান ফাহাদ বলেন, আমাদের ইনোভেশন ফোরাম ও ইএমকে সেন্টারের আয়োজনেই দেশে বড় আকারে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে সাথে এবং উদ্যোক্তাদের জন্য বেশি প্রয়োজন মেন্টর। তাদের সাথে মেলবন্ধন করা হবে এই কর্মশালার মাধ্যমে।
‘যেসব তরুণদের মাঝে সৃষ্টিশীল আইডিয়া আছে, তাদেরকে আমরা ছয় মাসের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আইডিয়া গুলোকে বাস্তবে রূপান্তরিত করবো’ বলে জানিয়েছেন ‘দ্যা নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’এর আয়োজক, ইনোভেশন হাবের চেয়ারম্যান ও ফাউন্ডার ইমরান ফাহাদ।

তিনি আরও বলেন, দেশে প্রথমবারের মতো রোবটিক্স ও আইওটি নিয়ে ছয় মাসব্যাপী ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’ নামে একটি কর্মশালা শুরু হতে যাচ্ছে। যেখানে ছয়মাস ব্যাপী রোবটিক্স ও আইওটি নিয়ে বাস্তবমুখী সমস্যা ও সমাধানে বিভিন্ন কৌশল নিয়েই আলাপ-আলোচনাসহ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল চান ম্যারাডোনা

পরবর্তী

হিগুয়েনকে বাদ দিয়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফর্মেশন

পরবর্তী

হিগুয়েনকে বাদ দিয়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফর্মেশন

জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ঢাকায় আসছেন

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT