চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাল মার্চের ১৪ তম দিন

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৭:৩৫ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

বাঙালির গর্বের, গৌরবের মাস মার্চ। এই মাসেই ঘোষিত হয় বাঙালির স্বাধীনতা, বাংলাদেশ নামের একটি নতুন দেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির মরনপণ লড়াইয়ে। স্মৃতির মনিকোঠা থেকে ১৯৭১ এর মার্চের সেই দিনগুলোকে সবার কাছে তুলে ধরতে চ্যানেল আই সংবাদের আয়োজন, উত্তাল মার্চের এই দিনে।

নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জানালেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া আলোচনায় বসতে চাইলে তার কোন আপত্তি নেই। তবে প্রেসিডেন্টকে বাঙালির আন্দোলনের দাবি পূরণে স্বদিচ্ছা দেখাতে হবে। তিনি শর্ত দেন আলোচনা হতে হবে দ্বিপাক্ষিক। কোন তৃতীয় পক্ষ উপস্থিত থাকতে পারবে না। বঙ্গবন্ধুর ৬ দফা দাবি প্রত্যাখান করলেও তার সঙ্গে আলোচনার জন্য ঢাকা আসার আগ্রহ দেখান পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো।

বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, বঙ্গবন্ধুর ভাষণ এমন  ছিলো যে, শুধু ইয়াহিয়া নয় পুরো পৃথিবীকে জানতে হবে বাংলাদেশের মাটির মধ্যে একটা নতুন অধিকার চলে এসেছে।

Banglabid

বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার রোধ এবং সামরিক বাহিনীকে রসদ সরবরাহ বন্ধ করার লক্ষ্যে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের নির্দেশে এদিন ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট। পুরো শহর ছিলো স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নিয়ন্ত্রণে।

রেহমান সোবহান আরো বলেন, তখন সবই বন্ধ ছিলো এবং অর্থনীতি বন্ধ হয়ে যায়, তখন যদি বলে, ‘আমার কারখানা বন্ধ, শ্রমিকদের বেতন দেবো কীভাবে?’ তখন কেমন হবে। তখন সিভিল সার্ভিসের লোকদের সাথে বসতে হলো, ব্যবসায়ীদের সাথে বসতে হলো। তারপর আলোচনার মাধ্যমে ঐ দিনে কী অর্ডার দিতে হবে বন্ধবন্ধু তা দিতেন।

বাঙালিকে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য তৈরি থাকতে এবং শক্তি প্রয়োগ করা হলে সম্ভব সব উপায়ে তা প্রতিহত করার জন্য আহবান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

Reneta

অসহযোগ আন্দোলনের ধারায় ১৫ মার্চ পালনের জন্য ৩৫টি নতুন নির্দেশ দেন তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুমার্চ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উত্তাল মার্চের ১৪ তম দিন

পরবর্তী

তুরস্কে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে বহু হতাহত

পরবর্তী

তুরস্কে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে বহু হতাহত

তুরস্কে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে বহু হতাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT