চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৭
পরিবেশ
A A
বন্যা

সারাদেশে বৃষ্টি হলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টার ভারি বৃষ্টিতে দেশের ৪টি সমুদ্র বন্দরে এখনো ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ রয়েছে।

তবে নতুন করে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে ফেনীর কয়েকটি এলাকা।ত্রাণের অভাব আর নানা রোগ বালাইয়ে দুর্ভোগে ঘরে ফেরা বানভাসী মানুষ।

ভারী বৃষ্টিতে বৃহস্পতিবারই চট্টগ্রাম ও সিলেট বিভাগে পাহাড় ধসের সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর। এরপরই চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু। তবে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগে আবারো পাহাড় ধসের আশংকায় সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে বার্তায়। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। সাগরে মাছ ধরার ট্রলারগুলোকেও সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সারাদেশে বৃষ্টি হলেও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির তেমন অবনতি হয়নি। তবে নতুন করে বন্যা কবলিত হয়েছে ফেনী। মাতা মুহুরী নদীর পানি বেড়ে বাঁধে ভাঙ্গন শুরু হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে গ্রাম।

গাইবান্ধা সদর, সন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার ৪ টি উপজেলার বন্যা কবলিত ৩০টি ইউনিয়ন থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু কমছে না মানুষের দুর্ভোগ। পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নানা রোগ। সেই সাথে ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বন্যা কবলিতদের।

বন্যার পানিতে কুড়িগ্রামের নিম্নাঞ্চলের ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় অনেকেই বসত বাড়িতে ফিরতে পারছেন না। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানি বাহিত নানা রোগ। রয়েছে ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকট।

এদিকে জামালপুরে যমুনা নদীর পানি কমছে। পানি নেমে যাওয়ায় বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। কিন্তু বসবাসের অনুপযোগী ঘরবাড়ি মেরামতে সহায়তা পাচ্ছে না তারা। সেই সাথে বিশুদ্ধ পানি, শুকনো খাবার, শিশু খাদ্য ও গো-খাদ্যের সংকট লেগেই রয়েছে। ঘুরে দাঁড়াতে সরকারী বেসরকারি সহায়তা চেয়েছে বানভাসীরা।

বিস্তারিত দেখুন প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মৌসুমী সুলতানার রিপোর্টে:

ট্যাগ: বন্যাসারাদেশে বৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে নিষিদ্ধ হলেন বিবার!

পরবর্তী

পর্দায় আসছে মারাঠার বীরের গল্প

পরবর্তী
‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির প্রথম পোস্টার

পর্দায় আসছে মারাঠার বীরের গল্প

‘এই কি জীবন’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

আইয়ুব বাচ্চুর সুরে তনিমার অ্যালবাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬

আবারও ঢাকা মাতাতে আসছেন পপ তারকা ওটিলিয়া

আগস্ট ২৬, ২০২৬

ভক্ত নয়, খেলোয়াড় হয়ে বাচ্চারা আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে খেলুক: বাংলাদেশ কোচ

আগস্ট ২৬, ২০২৬

শিগগিরই শুরু হবে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

আগস্ট ২৬, ২০২৬

নিষেধাজ্ঞার পরও অস্ট্রেলিয়ায় বাড়ছে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT