আলোচিত এবং প্রশংসিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘জালালের গল্প মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তি পাওয়ার পর রাজধানীর বলাকা সিনেমা হলে সাধারণ দর্শকদের নিয়ে একসঙ্গে ‘জালালের গল্প’ দেখেছেন নায়িকা মৌসুমী হামিদ।
‘জালালের গল্পে’ অভিনয় করা উচ্ছ্বল মৌসুমী তার ফেসবুক পেইজে সিনেমা দেখে বের হয়ে দর্শকদের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।







