চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চ মাধ্যমিকে পাসের হার ৬৬.৬৪ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ১৯, জুলাই ২০১৮
শিক্ষা
A A
এইচএসসি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উচ্চ মাধ্যমিক (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মোট ১০টি বোর্ডে এ বছরের পাসের হার ৬৬.৬৪ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ২৬২ জন।

এবছর মোট পাস করেছে ৮ লাখ ৫৮ হাজার ৮০১ জন। গত বছর পাসের হার ছিল ৬৮.৯১ শতাংশ। সেই তুলনায় পাসের হার কমেছে ২.২৭ শতাংশ।

পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। গত বছর জিপিএ-৫’র সংখ্যা ছিল ৩৭ হাজার ৯৬৯ জন। এ বছর ৮ হাজার ৭০৭ জন কমেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ বছরের ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এরপর একে একে আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন বোর্ড প্রধানরা। পরে প্রথমে ডিজিটাল পদ্ধতিতে এবং পরে হস্তান্তর করা ফলগুলোর মোড়ক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বেলা দেড়টা থেকে আনুষ্ঠানিকভাবে সব কলেজ, মাদ্রাসা, এসএসসি ও অনলাইনে ফল জানা যাবে।

Reneta

প্রকাশিত ফলাফলে এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান মোট ৪শ’টি। গত বছরের চেয়ে এ সংখ্যা ১৩২টি কমেছে। তবে শূন্য পাসের হার থাকা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের চেয়ে ১৭টি কমে এ বছর ৫৫টিতে দাঁড়িয়েছে।

মোট শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে ফলাফল প্রকাশের সময় জানান শিক্ষামন্ত্রী। যার অর্থ হলো, দেশের আরও বেশি মানুষ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।

চলতি বছরের ২ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়। সেই হিসেবে ৫৮ দিনের মধ্যে এই ফল প্রকাশ করা হচ্ছে।

এবার সারা দেশে ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ৮ হাজার ৯৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৮৮ হাজার ৭৫৭ জন পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এবার ১ লাখ ২৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী বেড়েছে।

গেল এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলেও এইচএসসি পরীক্ষা ছিল যে কোনো ধরনের অভিযোগ মুক্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসিএইচএসসি ও সমমান পরীক্ষাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্রীষ্মকালীন ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জুলাই ৯, ২০২৬

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT