কক্সবাজার

উখিয়ায় দুবৃর্ত্তের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত

উখিয়ায় জনসমাগমের মধ্যে বক্তা হাত তুলে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ায় এক জন বক্তা জনসমাগমের মধ্যে হাত তুলে বক্তব্য দিচ্ছেন, আশেপাশে উপস্থিত দর্শকরা শুনছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ (৫০)কে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

বুধবার ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইষ্ট-ওয়েষ্ট ১নং ব্লকে তার অফিসে এ ঘটনা ঘটে। আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইট সংগঠনের চেয়ারম্যান ছিলেন। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। সাধারণ রোহিঙ্গারা উগ্রবাদি সংগঠন ‘আরসা’কে দায়ী করেছেন।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪নং ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন, ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে উখিয়া থানা পুলিশকে মৃতদেহ হস্তান্তর করা হয়।

উখিয়া থানার ওসি সন্জুর মোর্শেদ জানিয়েছেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে নিহত শীর্ষ নেতা মুহিবুল্লাহর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিষয়:নিহত রোহিঙ্গা রোহিঙ্গা নেতা নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…