অন্যান্য খেলা

উইম্বলডনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশ

টেনিস খেলোয়াড় মাঠে ডাইভ করে বল ধরার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেনিস খেলোয়াড় মাঠে ডাইভ করে বল ধরার জন্য চেষ্টা করছে, দর্শকরা দর্শক বসে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে এবার উইম্বলডনে নিষিদ্ধ করা হল রাশিয়া ও বেলারুশের টেনিস খেলোয়াড়দের।

নিষেধাজ্ঞার ফলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বিশে থাকা পাঁচ টেনিস তারকার নামা হচ্ছে না উইম্বলডনে। ড্যানিল মেদভেদেভ ও আরিনা সাবালেঙ্কাকে ছাড়াই কোর্টে গড়াবে গ্রীষ্মকালীন আসরটি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আনুগত্য রয়েছে বেলারুশ সরকারের। রাশান খেলোয়াড়দের সাথে তাই দেশটির ক্রীড়াবিদরাও পড়ছেন নিষেধাজ্ঞায়।

কাতার বিশ্বকাপ বাছাই ও মেয়েদের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের মতো আসর থেকেও নিষিদ্ধ করা হয়েছে বেলারুশ ক্রীড়াবিদদের।

এই সিদ্ধান্তে মেয়েদের বিশ্ব টেনিসের শীর্ষ ২০-এ থাকা তিন ও ছেলেদের শীর্ষ ১০-এ থাকা দুই টেনিস তারকা অংশ নিতে পারবেন না উইম্বলডনে। ২৭ জুন থেকে টেনিসের আকর্ষণীয় গ্র্যান্ড স্লাম ইভেন্টটি কোর্টে গড়ানোর কথা।

বিষয়:উইম্বলডন বেলারুশ মেদভেদেভ রাশিয়া সাবালেঙ্কা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…