চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইজডেনের দশক সেরায় কোহলি-ধোনিদের সাথে সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির দুই বছরের নিষেধাজ্ঞায় আপাতত মাঠের বাইরে সাকিব আল হাসান। ব্যাট-বলের কারণে তারপরও শিরোনামে টাইগার অলরাউন্ডার। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালম্যানাকের ওয়ানডে দশকসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

ফিক্সারদের কয়েকদফা প্রস্তাব গোপন করে এক বছরের পূর্ণ ও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞায় আছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া-ফ্র্যাঞ্চাইজি সব ধরনের ক্রিকেটেই মাশুল গুণতে হচ্ছে তাকে। সাম্প্রতিক সময়ে নেতিবাচক কারণে অনেকবার শিরোনাম হওয়ার পর ক্রিকেটীয় কারণেই আবারও দৃষ্টিতে একটা সময় সব ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডারের আইসিসি টেবিলে শীর্ষে বসা বাংলাদেশি তারকা।

উইজডেনের নির্বাচিত একাদশে একমাত্র বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে আছেন সাকিব। দশকের এ সময়ে তিনি ১৩১টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি স্পিনে ১৭৭ উইকেট নিয়েছেন ৩০.১৫ গড়ে, সেরা ২৯ রানে ৫ উইকেট। পাশাপাশি ৪,২৭৬ রান আছে তার নামের পাশে, ৩৮.৮৭ গড়ে সেরা ইনিংসটি অপরাজিত ১২৪।

গত এক দশকের সেরা ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়েছে এতে। ২০০৯ সাল থেকে ২০১৯- সময়কালীন সেরা ১১-এর ওয়ানডে দলে ভারত থেকে আছেন সর্বোচ্চ তিনজন। অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা থেকে দুজন করে, আর নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন।

উইজডেনের দশকসেরা ওয়ানডে একাদশ-
রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (সাউথ আফ্রিকা), জস বাটলার (ইংল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত), সাকিব আল হাসান (বাংলাদেশ), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ডেল স্টেইন (সাউথ আফ্রিকা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ও ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইজডেনকোহলিধোনিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT