চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ জামাতেও রাজনের কথা

ম. শাফিউল আল ইমরানম. শাফিউল আল ইমরান
৯:০৪ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

এবার ঈদ জামাতেও থাকবে শিশু রাজনের নির্মম হত্যা প্রসঙ্গ। ঈদের নামাজের খুতবা থেকে মানুষকে আরো মানবিক গুণে উদ্ভাসিত হওয়ার আহবান জানানো হবে।

ঈদুল ফিতরে বায়তুল মোকারম জাতীয় মসজিদে ঈদের নামাজের পঞ্চম ও সর্বশেষ জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুফতী, মোহাম্মদ আব্দুল্লাহ খুৎবা’র বিষয় সর্ম্পকে বলেছেন, দেশে সম্প্রতি আলোচিত রাজন হত্যাকাণ্ড সর্ম্পকে বলা হবে, মানুষ কেনো এতো নৃশংস হয়ে যাচ্ছে, এ বিষয়টি নিয়ে সচেতনামূলক কথা বলা হবে।

‘তবে ঈদের নামাজের খুৎবা জুমার নামাজের খুৎবার চেয়ে আলাদা এখানে ঈদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।’

তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, আল্লাহ সর্বময়, সর্বমহান তিনিই মানুষের অন্তর্যামি, সর্বত্র বিরাজ করেন খুৎবার ভিতরে এ বিষয়টি আলোচনা করা হবে।

রমজানের রোজা রাখার পর যে ছয়টি নফল রোজা রাখা হয় সে বিষয়ে তিনি বলেন, যে মুসল্লী রমজানের সবগুলো রোজাসহ বাকি ছয়টি নফল রোজা রাখল তারা যেন সারা বছর রোজা রাখার সওয়াবের অংশীদার হল।

বিষয়টি ব্যাখ্যা করে বলেন, রমজানের একমাস রোজা রাখলে একমাসের জন্য দশ মাসের সওয়াব এবং বাকি নফল রোজা রাখলে ৬০টি রোজা রাখার সমান। তাই আমরা বলব, যারা রমজানের পুরো মাসের রোজার সাথে ছয়টি নফল রোজা রাখল তারা যেনো সারা বছর রোজা রাখার আমল করল।

Reneta

কি মোনাজাত করা হবে এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাধারণত নামাজের পর যে মোনাজাত করা হয়, তা-ই থাকবে পাশাপাশি দেশবাসির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্যও মোনাজাত করা হবে।

সিয়াম, কিয়াম, সেহেরী, ইফতারসহ সব আমল সর্ম্পকে আলোচনা করা হবে বলে তিনি জানান।

অতিরিক্ত ইমামের দায়িত্ব পালন করা ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মাওলানা এ. এম. এম সিরাজুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদের খুৎবার আপডেট কিছু নাই। প্রতি বছর যেভাবে খুৎবা দেয়া হয়, এবারও তাই হবে।

ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকারম জাতীয় মসজিদে যারা ঈদের নামাজে ইমামতি করবেন তাদের তালিকা-

প্রথম জামাত: সকাল ৭টা ইমাম: হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

দ্বিতীয় জামাত: সকাল ৮টা ইমাম: হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

তৃতীয় জামাত: সকাল ৯টা ইমাম: হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক, প্রশাসন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন

চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: হাফেজ মাওলানা মহিউদ্দিন কাশেমী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

পঞ্চম জামাত: সকাল ১০:৩০টা
ইমাম: মুফতী মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতী, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল ফেতর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT