চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

প্রতি বছরের ন্যায় এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এজন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ। প্রায় তিনশ’ বছর ধরে শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শর্টগানের গুলি ফুটিয়ে জামাত আরম্ভের ঘোষণা দেয়া হয়। শোলাকিয়ায় ঈদের জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

সকাল ১০টায় শোলাকিয়ায় ১৮৮তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদউদ্দীন মাসউদ। শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সদস্য সচিব সদরের ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগ মাঠ পরিদর্শন শেষে জানান, ঈদ বর্ষাকালে হওয়ায় পানি নির্গমনের দিকে গুরুত্ব বেশি দেয়া হয়েছে। মাঠের আশপাশে কোথাও যেন পানি না জমে সে দিকটি বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে।

১৮২৮ সালে শোলাকিয়ায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হলেও এর যাত্রা শুরু হয় ১৭৫০ সালে। মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান হযরত খানের উত্তরসূরী দেওয়ান মান্নান দাদ খান ১৯৫০ সালে ৪.৩৫ একর ভূমি শোলাকিয়া ঈদগাহে ওয়াকফ করে দেন। বর্তমানে এ জায়গার পরিমাণ দাঁড়িয়েছে ৭ একর। যা আগত মুসল্লিদের মাত্র অর্ধেকের বেশি ধারণ করতে পারে।

এ এলাকার পূর্বনাম ছিল রাজাবাড়িয়া। জনশ্রুতি আছে, ঈদগাহ মাঠে ১ম বড় জামাতে সোয়ালাখ লোক অংশ নিয়েছিলেন। যে কারণে এর নামকরণ করা হয় সোয়ালাকিয়া।

মাঠের ভেতরে ২৬৫টি কাতারের ঈদগাহে জায়গা সংকুলানের অভাবে মাঠের চারপাশের খালি জায়গা-জমি, ক্ষেত, বসত বাড়ির আঙ্গিনায় এবং রাস্তা-ঘাটে অগণিত মুসল্লিকে নামাজ আদায় করতে হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান জানান, শোলাকিয়ার ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মাঠ ও এর আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক ক্লোজসার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। প্রবেশদ্বারে বসানো হবে ওয়াচ টাওয়ার।

এছাড়া জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ক্যাম্প বসানো হবে এবং সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা দল মোতায়েন থাকবে ঈদগাহ এলাকায়। ঈদের দিন পুলিশের পাশাপাশি র‌্যাব নিরাপত্তার কাজে মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শোলাকিয়া ঈদের মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ জানান, ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশ-বিদেশের মুসল্লিদেরকে গ্রহণ করতে শোলাকিয়া মাঠ পরিচালনা কমিটি ও কিশোরগঞ্জবাসী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

ট্যাগ: ঈদুল ফেতরশোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা

পরবর্তী

ঈদ জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া

পরবর্তী

ঢাকার বাইরে ঈদের জামাত

বিলাতে বাঙালির ঈদ

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT