ঈদকে সামনে রেখে নিজের কেনাকাটার পাশাপাশি অনেকেই পরিবারের অন্য সদস্যদের জন্যও উপহার কিনে থাকেন। পোশাকের মতো গতানুগতিক জিনিস না দিয়ে একটু ভিন্ন জিনিস উপহার দিতে চান অনেকেই। তথ্যপ্রযুক্তির এই যুগে ঈদের উপহার হিসেবে অনেকেই মোবাইল ফোনকেই বেছে নিচ্ছেন।
এ জন্য ঈদকে কেন্দ্র করে নামিদামি ব্র্যান্ডের মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন মডেলের মোবাইল ফোনের পসরা সাজিয়েছে। আর ক্রেতাদের জন্য রেখেছে বিশেষ ছাড়।
শুধু তাই নয় মোবাইল কোম্পানিগুলোর ক্রেতাদের জন্য রাখছে আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ ছাড়। রাজধানীর বসুন্ধরা, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সীমান্ত স্কয়ারসহ বিভিন্ন শপিংমল ও মাকের্টগুলোত প্রযুক্তি নির্ভর মোবাইল দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড়।
বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির মোবাইলে ক্রেতারা ১০০০ টাকার ক্যাশব্যক নিশ্চিত পাচ্ছেন। এছাড়াও কুপনে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করছেন। আর বাড়তি আয়োজনে থাকছে ক্রেতাদের জন্য লটারির সুযোগ। যারা লটারিতে বিজয়ী হচ্ছে তারা পাচ্ছেন এলইডি টিভি জেতার সুর্বণ সুযোগ।






