চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ঘর সাজাতে ব্যস্ত নারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ পূর্বাহ্ণ ০৯, জুলাই ২০১৫
অন্যান্য
A A

দিন যতই যাচ্ছে ঈদের খুশি যেনো এগিয়ে আসছে। পরিবারের সবার সঙ্গে এই খুশি ভাগাভাগি করে নিতে এরইমধ্যে ঈদের পোশাক থেকে শুরু করে এরসঙ্গে আনুসাঙ্গিক সব কেনাকাটা শেষ। আর যারা সবে শুরু করেছেন তাদের কেনাকাটা চলবে চাঁদরাত পর্যন্ত।

ঈদকে কেন্দ্র করে যেমন নিজেকে সাজানোর ব্যস্ততা থাকে তেমনি ঘরকে অন্যরকম সাজাতে অনেক নারীরা ব্যস্ত থাকেন সেসময়। ঈদের সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত মেহমানের আগমন থাকে ঘর জুড়ে। আর সেই ঘরকে অন্যরকমভাবে সাজাতে বিভিন্ন মাকের্ট ঘুরে ঘরের জিনিস কিনছেন ক্রেতারা।

ঈদের দিন পুরো ঘরকে টিপটপ রাখতে অাপনিও সাজাতে পারেন যেভাবে।

বসার ঘর বসার ঘর বা ড্রয়িং সাজাতে হবে পুরোপুরি মেহমানের কথা মাথায় রেখে। মেহমান ঘরে ঢুকেই যেনো মুগ্ধ হয়ে যায়। যেহেতু ঈদ সেহেতু বসার সোফা নতুন বা পুরোনো যাই হোক না কেনো সব কিছুই যেনো পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। সোফার কভারটি উৎসবের কথা চিন্তা করে একটু লাইট রঙের কিনতে পারেন এবং তার সঙ্গে রাখতে পারেন বাহারি ডিজাইনের কুশন।

অব্যশই খেয়াল রাখবেন ঘরের আয়তন যদি ছোট হয় সেক্ষেত্রে অতিরিক্ত জিনিস দিয়ে না সাজিয়ে অল্প জিনিস দিয়ে সাজাবেন। পাশাপাশি বসার ঘরে হালকা লাইটের উপস্থিতি রাখতে পারেন। আর তার সঙ্গে রাখতে পারেন আকর্ষণীয় ফুলের টপের মধ্যে সুগন্ধি ফুলের তোড়া।

খাবার ঘর ঈদে অতিথি আপ্যায়ন মানেই মজাদার খাবারের সমারোহ। এইদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ঘরে থাকে অতিথিদের বাড়তি চাপ। সব অতিথিদের আপ্যায়ন যেহেতু খাবারের ঘরে পরিবেশন করানো হবে সেক্ষেত্রে খাবারের ঘরটি রাখতে হবে অত্যন্ত পরিস্কার এবং সাজাতে হবে চমৎকারভাবে। আপ্যায়নের টেবিলটি রাখতে হবে ঘরের মাঝখানে যেখানে থাকবে প্রচুর আলো ও বাতাস সম্পন্ন। খাবারের ঘরে পর্দার ব্যবস্থা রাখতে পারেন সেক্ষেত্রে হালকা রঙের পর্দা লাগানোই ভালো।

Reneta

খাবারের টেবিলকে আরো আকর্ষণীয় করতে মাঝখানে রাখতে পারেন টিুস্য পেপার বক্স, গ্লাসস্ট্যান্ড, পছন্দ মতো টেবিলম্যাট। ঘরের একপাশে বড় একটি আয়নাও রাখতে পারেন।

ঘরকে আরেকটুকু সৌখিন করতে চাইলে খাবারের ঘরে দু’একটি গাছের টব রাখতে পারেন। এতে অথিতিরা বাড়তি আনন্দ পাবেন।

এছাড়া নিজের শোবার ঘরটিকেও সাজাতে পারেন অন্য আমাজে। বাহারি ডিজাইনের বেড কভার দিয়ে বিছানাকে করতে পারেন আকর্ষণীয়। জানালার পর্দা দিতে পারেন ভিন্ন রঙের। যেকোনো অথিতি যেনো আপনার শোবার ঘরে ঢুকে যোনো শান্তি পায়।

ঘর সাজানোর সমস্ত জিনিস রাজধানীর নিউমাকের্ট, চাঁদনী চক, গুলশান এর বিভিন্ন মাকের্টে হাতের নাগালের মধ্যে পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুষ দেওয়ার দায়ে বারলুসকোনির ৩ বছরের কারাদণ্ড

পরবর্তী

টিকিট কালোবাজারির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

পরবর্তী

টিকিট কালোবাজারির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

গ্রিসের সব ব্যাংক ১৩ জুলাই পর্যন্ত বন্ধ

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT