চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে রাজীব আহমেদের এক গান, তিন নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২০
বিনোদন
A A

রাজীব আহমেদ মূলত গানের মানুষ। তার লেখা অসংখ্য গান এখনও মানুষের মুখে মুখে! ‘পাগলা হাওয়া’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘রাখিনি আমায় কেউ’, ‘নদীর বুকে চাঁদ’, ‘ও আমার সখী’, ‘এক আকাশের তারা’র মতো গান বিশেষভাবে উল্লেখযোগ্য! তবে এখন তিনি ব্যস্ত ভিজ্যুয়াল গল্প নির্মাণে।

তবু সুযোগ হলেই স্বস্তি নিয়ে গানের কথা লেখার কাজটি করেন! নিয়মিত কেন গান লেখেন না, এ বিষয়ে স্পষ্ট যুক্তি এই প্রখ্যাত গীতিকারের। তিনি বলেন, এখন যেহেতু গান আর শোনার বিয়ষ নয়, তাই আমিও গান লিখি না। খুব কম লিখছি। এখন নাটক লিখছি নিয়মিত। তবে এই ঈদে আমার লেখা একটি গানও আসছে!

‘পাগলা হাওয়ার’ এই গীতিকার বলেন, বেশ কিছুদিন পর আবার গান লিখলাম। গানের শিরোনাম ‘প্রেমের ছুরি’। সাফি মাহমুদ রবীনের সুরে গানটি গেয়েছেন পাওয়ার ভয়েস খ্যাত সজল। ঈদকে সামনে রেখে গানটি প্রকাশ হচ্ছে গানের ডালি ইউটিউব চ্যানেল থেকে। পাশাপাশি গানের কিছু অংশ ‘চিলেকোঠার বাদশা’ নামের নাটকেও ব্যবহার হয়েছে।

ঈদে অন্যান্যবার হাফ ডজনের বেশি নাটক লিখলেও এ বছর করোনার কারণে মানসিক প্রস্তুতিই ছিলো না বলে জানান রাজীব আহমেদ। তবু ঈদকে কেন্দ্র করে তার লেখায় তিনটি নাটক নির্মিত হয়েছে। নাটকগুলো হলো  রুবেল হাসানের পরিচালনায় ‘মিস্টার এন্ড মিসেস চাপাবাজ’। নাটকে অভিনয় করেছেন অপূর্ব-মেহজাবীন। ঈদে দীপ্ত টিভিতে প্রচার ছাড়াও এটি সিএমভির ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

এছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘ভেজ নন ভেজ’ নাটকটি দেখানো হবে আর টিভিতে। নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবীর। এছাড়া তারকাবহুল নাটক ‘চিলেকোঠার বাদশা’ দেখা যাবে গানের ডালি নামের ইউটিউব চ্যানেলে। এই নাটকটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, মুশফিক ফারহান, চাষী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বঈদগানচাষীনাটকমারজুক রাসেলমুশফিক ফারহানমেহজাবীনরাজীব আহমেদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬

বিদেশেও ভালো করবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী শান্ত

মে ২০, ২০২৬

‘কক্সবাজারে সড়কের পাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা’

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT