চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউডে নেই ঈদের আনন্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৩, মে ২০২১
বিনোদন
A A

করোনাভাইরাসের দাপটে নাজেহাল ভারত। প্রতিদিন মৃত্যু হচ্ছে চার হাজারেরও বেশি মানুষের। এমন অবস্থায় বলিউডের ঈদও এবার সাদামাটা। বলিউডে ঈদ মানে পার্টি, হাজারো ভক্তকে দেখা দিতে শাহরুখ-সালমান-আমিরের ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়া। কিন্তু এবার কিছুই নেই। জেনে নিন করোনাভাইরাসের কারণে বলিউডে এবার প্রচলিত কোন আয়োজনগুলো থাকছে না।

বাবা সিদ্দিকীর ইফতার পার্টি: প্রতি বছর বলিউড তারকা এবং রাজনীতিবিদদের নিয়ে জমকালো ইফতার পার্টির আয়োজন করেন রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকী। সেরা বাবুর্চিদের দিয়ে ৫০ পদের সুস্বাদু খাবারের আয়োজন করা হয়। কিন্তু গত বছরের মতো এবারও এই জমকালো আয়োজন নেই।

শাহরুখ খান দর্শন: প্রতি বছর ঈদের দিন ব্যালকনিতে দাঁড়িয়ে ভক্তদেরকে দেখা দেন শাহরুখ খান। সন্তানরাও থাকে সাথে। গত বছরের মতো এবছরেও ‘মান্নাত’ এর সামনে থাকবে না ভক্তদের ভিড়।

Banglabid

সালমানের সিনেমা: ঈদকে কেন্দ্রকে বহু আগে থেকেই প্রস্তুতি থাকে সালমানের। প্রতীক্ষিত কোনো সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকে। এবছর মুক্তি পাচ্ছে ‘রাধে’। কিন্তু মহামারির কারণে অনেক সিনেমা হল বন্ধ থাকায় হলের সামনে নেই চিরচেনা মানুষের ভিড় হয়তো দেখা যাবে না।

মোহাম্মদ আলী সড়কে রাতের ঘোরাঘুরি: পুরো রোজায় মুম্বাইয়ের খাবারপ্রেমীরা মোহাম্মদ আলী সড়কে ভিড় জমায়। মজার সব খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ডায়েট ভুলে তারকারাও সেখানে যান মজার খাবার খেতে। প্রথমবারের মতো মোহাম্মদ আলী সড়ক রমজানে বন্ধ ছিল, ঈদেও বন্ধ থাকবে।

শাবানা আজমির ঈদ পার্টি: প্রতি বছর ঈদের দিন শাবানা আজমি পার্টির আয়োজন করেন। কিন্তু করনার কারণে এবছর আয়োজন করা হবে না।

Reneta

সালমানের বাড়ির সামনে ভিড় করা: সালমানকে এক নজর দেখতে তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে প্রতি ঈদে ভিড় করেন হাজারো ভক্ত। কিন্তু গত বছরের মত এবারও সেই সুযোগ নেই।

আমিরকে দেখা: আমির খানের বাড়ির সামনেও ভিড় কমাতে পারবেন না ভক্তরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানবলিউডবাবা সিদ্দিকীশাবানা আজমিশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT