চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিনে রাবেয়া খাতুনের গল্পে আবুল হায়াতের নাটক ‘মমি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ০৫, জুন ২০১৯
বিনোদন
A A

ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘মমি’। এ নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত।

পরিচালনার পাশাপাশি এই নাটকে অভিনয়ও করেছেন আবুল হায়াত। এছাড়াও এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।

নাটকে দেখা যাবে, দফাদার পূর্বপুরুষের নির্মান করা জঙ্গলের ভেতরের দালানে পুত্রকন্যা নিয়ে সপরিবারে বাস করেন। ছেলে নাদিম কয়েকবার বিএ ফেল করায় এবার তার বিয়ে দেয়ার বাসনায় কনে দেখে বেড়াচ্ছেন তিনি। মোমেনা ওরফে ‘মমি’-কে তার পছন্দ হলো পাত্রী হিসেবে। এদিকে মুখরা এইচএসসি পাস মেয়ের সাথে বিয়ে হয়ে নাদিম নাস্তানাবুদ।

বাবা নাদিমকে স্ত্রীর সাথে দেখা করতে দেন না। আর এই ব্যাপার নিয়ে মুখরা স্ত্রী কাছ থেকে টিটকারি শুনতে হয় নাদিমের প্রতিনিয়ত। একদিন বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে নিজের বীরত্বের প্রমাণ দেয় নাদিম। স্ত্রী দারুণ খুশি এতে। এরপর নেমে আসে বিপর্যয়। বাড়িতে ডাকাত পড়ে। বীরত্ব দেখাতে গিয়ে নাদিম মারাত্মক আহত হয়। দফাদার সমস্ত সম্পদ হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হন। ডাকাতরা বাড়ির মেয়েদের সম্ভ্রম লুটে নেয়।

এসবের জন্য দোষী সাব্যস্ত করা হয় মমিকে। সে আসবার পর থেকেই সংসারে নানান বিপর্যয় ঘটছে। সুতরাং তাকে বাপের বাড়ি ফেরত পাঠানোর জন্যে তার বাবাকে চিঠি দেয়া হয়। মমির বাবা কোনো চিঠিরই উত্তর দেন না। দফাদার পুত্রবধূকে গৃহত্যাগের হুকুম দেয়। মমি আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।বাবার সিদ্ধান্তের প্রতিবাদ করে তার সামনে দিয়ে স্ত্রীকে নিয়ে গৃহত্যাগ করে বীর পুরুষের পরিচয় দেয় নাদিম। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

ঈদের দ্বিতীয় দিনে চ্যানেল আইয়ের পর্দায় আরও থাকছে শাইখ সিরাজের কৃষকের ঈদ আনন্দ এবং দেশের বিশিষ্টজন ও রাজনীতিবিদদের অংশগ্রহনে ম্যাগাজিন অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশ। এছাড়াও প্রচার হবে জয় হলো জয়দেবপুরে, অবাক মেঘের বাড়ি এবং টেলিফিল্ম তাহার সহিত বসবাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুল হায়াতঈদ ২০১৯মমিরাবেয়া খাতুনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাশ্মিরের পুলওয়ামাতে সন্ত্রাসী হামলায় এক নারী নিহত

পরবর্তী

সাকিব মাঠে নামলেই ‘ডাবল সেঞ্চুরি’

পরবর্তী

সাকিব মাঠে নামলেই ‘ডাবল সেঞ্চুরি’

নিশো ভাই ও আমি খুব চাপ নিয়ে কাজ করেছি: অমি

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT