চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের ছবি ‘ভারত’: বক্স অফিসে সালমানের রাজত্ব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৯, জুন ২০১৯
বিনোদন
A A

বলিউড সুপারস্টার সালমান খান। তার নামেই ছবি হিট, এমনটা মনে করা হলেও কথাটি পুরোপুরি সত্যি নয়! সুপারস্টারের নামে এখন আর ছবি হিট হয় না! তার প্রমাণ সালমানের ‘টিউবলাইট’! ঈদের ছবি হলেও ২০১৭ সালে ডাহা ফ্লপের মুখে পড়েছিলো। কিন্তু এবার হাকডাক ছেড়েই বলিউডের বক্স অফিস মাতিয়ে দিলো সালমানের ‘ভারত’!

সালমান খান অভিনীত এ যাবৎ কালের সবচেয়ে আলোচিত ছবি ‘ভারত’। শুটিং শুরুর আগে থেকে মুক্তির আগ পর্যন্ত ছবিটি ছিলো আলোচনায়। মুক্তির পরও হচ্ছে না তার ব্যতিক্রম। ঈদুল ফিতরের দিন মুক্তির পর চারদিন কেটে গেছে, আর এই চারদিনেই বক্স অফিসে রাজত্ব কায়েম করেছে ‘ভারত’।

বলিউডের ইতিহাসে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ছবি হিসেবে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় সালমান খান অভিনীত এই ছবিটি। শুরুর দিনেই ছবিটি আয় করে ৪১-৪৩ কোটি রূপি।

Banglabid

মুক্তির চার দিনে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১১৮-১২৫ কোটি রূপির মধ্যে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনে ছবিটি যথাক্রমে আয় করে ৩০-৩১, ২২ এবং ২৫-২৭ কোটি রূপি।

সালমান নিজেও মনে করেন, ছবি হিট করতে স্টারডম যেমন জরুরি তেমনি ছবির কন্টেন্ট মানুষের মধ্যে আগ্রহ না জন্মালে সেটা বক্স অফিসে ভালো করার প্রশ্নই আসে না। তারচেয়ে সময় অনুযায়ি ছবি নির্মাণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঈদের সময়ে ‘টিউবলাইট’-এর মতো সিনেমা দর্শকের আগ্রহ জন্মাতে ব্যর্থ হওয়ার দায়ও স্বীকার করেছিলেন তিনি। আর এ কারণেই ঈদের ছবি হিসেবে দর্শক যে ধরনের কন্টেন্ট চায়, তার পুরোটায় আছে ‘ভারত’-এ। সালমানসহ ট্রেড অ্যানালিস্টরাও মনে করছেন, এসব কারণেই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ‘ভারত’।

আলী আব্বাস জাফরের পরিচালনায় ‘ভারত’ ছবিতে সালমানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। যে চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছিলো প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু হঠাৎ বিয়ের খবরে এই ছবি থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন তিনি।

Reneta

সালমান-ক্যাটরিনা ছাড়াও ‘ভারত’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাবু, সুনীল গ্রোভার, দিশা পাটনি প্রমুখ।

‘ভারত’-এর বাজেট: 
ভারতের মোট বাজেট ১২৫ কোটি রূপি।
প্রোডাকশন ব্যয়: ১০৫ কোটি
বিজ্ঞাপন ও প্রিন্টিং ব্যয়: ২০ কোটি

কতো পর্দায় মুক্তি পেল ‘ভারত’?
ভারতসহ বিশ্বব্যাপী মোট ৬ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি
এরমধ্যে ভারতে ৪৭০০ প্রেক্ষাগৃহে এবং ভারতের বাইরে মোট ১৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফভারতলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT