চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে যা থাকছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ০৫, মে ২০২২
বিনোদন
A A

ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।

এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।

তারই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:

সিনেমা:
এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখবেন ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান। এতে অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।

টেলিফিল্ম:
টেলিফিল্ম ‘ধুম্রজাল’। রচনা মশিউর রহমান শান্তু, পরিচালনায় আবির খান। অভিনয়ে চিত্রনায়ক ফেরদৌস, আজমেরী হক বাঁধন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।

একই দিনে দেখানো হবে টেলিফিল্ম ‘বিরহী বাবু’। রচনা জাকির হোসেন উজ্জল ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার উচ্ছাস। অভিনয়ে জাহিদ হাসান, শবনম ফারিয়া প্রমুখ। এটি দেখানো হবে বিকাল ৪টা ৩০ মিনিটে।

নাটক:
নাটক ‘স্টেশন’। রচনা ও পরিচালনায় তারেক রহমান। অভিনয়ে খায়রুল বাশার, সাফা কবীর প্রমুখ। নাটকটি দেখানো হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

নাটক ‘প্রিয় শুভ্রা’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। অভিনয়ে তানজিন তিশা, খায়রুল বাশার প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।

এছাড়া ঈদের ৮ দিনব্যাপী প্রতিদিনের বিশেষ ধারাবাহিক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ দেখানো হবে প্রতি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ থেকে বরাবরের মতো এই গল্পে নাটকটি নির্মাণ করেছে গুণী অভিনেতা আফজাল হোসেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ২০২২গানের অনুষ্ঠানগেম শোচ্যানেল আইটেলিফিল্মতারকাদের আড্ডানাটকরান্নালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT