স্যুয়ারেজ লাইন সংস্কার ও ফুটপাত নির্মাণে রাস্তা খোঁড়াখুঁড়িতে রাজধানীর টেকনিক্যালের বাস কাউন্টারগুলো থেকে ঈদে ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাউন্টারের সামনে পানি জমে থাকায় দূরপাল্লার গাড়ি ছাড়তেও দেরি হচ্ছে।
মিরপুর রোডের দারুসসালাম থেকে টেকিনিক্যাল হয়ে মাজার রোড পর্যন্ত সড়কে গত বছরের ডিসেম্বরে স্যুয়ারেজ লাইন সংস্কার ও ফুটপাত নির্মাণে রাস্তা খোঁড়ে সিটি কর্পোরেশন। তবে দীর্ঘ দিনেও এ সড়কের সংস্কার কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ।
কাউন্টারের সামনে বাঁশ দিয়ে চলাচলের ব্যবস্থা করলেও তা খুবই ঝুঁকিপূর্ণ। আর বৃষ্টি হলে কাদাপানিতে দুর্ভোগ আরো বেড়ে যায়।
ভুক্তভোগীরা বলছেন, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে এমন পরিস্থিতি হতো না।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







