চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েলো ভেস্ট: জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মাক্রোঁ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ফ্রান্স-জ্বালানি তেল-বৈঠক-ভাষণ-মাক্রোঁ

চলমান ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ফ্রান্সের অর্থনীতির জন্য বিপর্যয়কর বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী। সংকট নিরসনে আজ জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ।

বিক্ষোভের প্রতিক্রিয়ায় সরকার কী কী ব্যবস্থা নিতে যাচ্ছে, সেগুলো এই ভাষণে ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনার জন্য সোমবার ভাষণের আগে বিক্ষোভে অংশ নেয়া ট্রেড ইউনিয়ন এবং কর্মী সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে প্রেসিডেন্টের বৈঠক করার কথা রয়েছে।

চলমান পরিস্থিতিকে ফ্রান্সের সমাজ এবং গণতন্ত্রের জন্য ‘একটি সংকট’ আখ্যা দিয়েছেন অর্থমন্ত্রী ব্রুনো লে ম্যায়ার। এ আন্দোলনকে দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য একটি বিপর্যয় বলে মন্তব্য করেন তিনি।ফ্রান্স-জ্বালানি তেল-বৈঠক-ভাষণ-মাক্রোঁ

শনিবার বিক্ষোভে ক্ষতিগ্রস্ত হওয়া প্যারিসের একটি দোকান পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ কথা বলেন। ওই দিন বিক্ষোভ ঠেকাতে সরকার দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ৯০ হাজার সদস্য মোতায়েন করেছিল।

জ্বালানি তেলের ওপর বাড়তি কর এবং আরো কয়েকটি ইস্যু নিয়ে দেশটিতে চার সপ্তাহজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। টানা আন্দোলনের মুখে গত বুধবার ফ্রান্সেরপ্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে বুধবার জানুয়ারিতে নতুন কর আরোপের পরিকল্পনা বাতিলের ঘোষণা দেয়।

Reneta

কিন্তু এরপরও শনিবার রাস্তায় বিক্ষোভ করে প্রায় এক লাখ ৩৬ হাজার মানুষ। এখন পর্যন্ত আটক করা হয়েছে প্রায় ১৭শ’ জনকে। পুলিশসহ এ পর্যন্ত প্রায় দেড়শ’ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।ফ্রান্স-জ্বালানি তেল-বৈঠক-ভাষণ-মাক্রোঁ

প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর প্রশাসনের অধীনে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে চার সপ্তাহ ধরে ছুটির দিনগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে আসছে ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিতি পাওয়া আন্দোলনের আন্দোলনকারীরা।

হাই-ভিজিবিলিটি (স্বল্প আলোতে উজ্জ্বল দেখা যায়) জ্যাকেটের মতোই একটি হলদে-সবুজ জ্যাকেট পরে বিক্ষোভকারীরা আন্দোলনে নেমেছে বলে এর নাম হয়েছে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন। ফরাসি আইন অনুসারে যে কোনো যানবাহনে এই পোশাকটি থাকা বাধ্যতামূলক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমানুয়েল মাক্রোঁইয়েলো ভেস্ট আন্দোলনজ্বালানি তেলের দামফ্রান্সলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT