চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এখন ‘চুক্তি করতে চাইছে’। তার মতে, যুদ্ধ না হলে ইরান এত দিনে পুরো মধ্যপ্রাচ্য ‘দখল করে নিত’, কিন্তু বর্তমানে তেহরান কেবল ‘টিকে থাকার চেষ্টা’ করছে।

হরমুজ প্রণালিতে চলমান অবরোধ নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘পরিস্থিতি এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে। আপনারা জানেন, এই অবরোধ অবিশ্বাস্যভাবে সফল হয়েছে; এটি যেন একটি ইস্পাতের দেয়াল। কেউ এই ব্লকেডকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না এবং আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে।’

দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে গতকালের হামলার বিষয়ে ট্রাম্প জানান, জাহাজটিতে গুলি চালানো হয়েছে ঠিকই, কিন্তু সেটি চলাচলে সক্ষম ছিল। যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা জাহাজ বহরের অংশ ছিল না সেটি।

ইরানের দ্বিমুখী আচরণের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান চুক্তি করতে চায়। তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়। তারা আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলে, আবার টেলিভিশনে গিয়ে বলে যে “আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি”।’

ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প আরও বলেন, ‘তারা তো চুক্তি করতে চাইবেই। যখন আপনার সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন কে না চুক্তি করতে চায়? আমরা এখন তাদের সঙ্গে যা খুশি তা-ই করতে পারি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ডোনাল্ড ট্রাম্পহরমুজ প্রণালি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT