চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

‘নতুন কুঁড়ি’র চতুর্থ দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছে চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে খেলোয়াড়। ক্রিকেটে ঝিনাইদহের সাকিবুল হাসানের অবিশ্বাস্য বোলিং স্পেলের সাথে ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিকে দারুণ দিন গেছে নতুন কুঁড়ি স্পোর্টসে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্পিনার সাকিবুল হাসানের ঘূর্ণি জাদুতে কোটচাঁদপুর উপজেলার ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। মাত্র ২ ওভার বল করে একটি মেডেনসহ পাঁচ রানের খরচায় ৬টি উইকেট তুলে নিয়েছেন সাকিব। প্রথমবারের মতো ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন এ খুদে তারকা।

সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিবুলের এমন বোলিং তোপে কোটচাঁদপুর ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা। এতে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে আজ একক আধিপত্য দেখিয়েছে পটিয়া উপজেলা দল। পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাইরিন আক্তার হ্যাটট্রিক করেছেন। তার দুর্দান্ত নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তার দল। চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

গ্রামীণ জনপদ থেকে উঠে আসা এই দুই প্রতিভার এমন সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। দেশের ৬৪টি জেলায় একযোগে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে মাইরিন ও সাকিবুলদের মতো প্রতিভারা আগামীতে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামঝিনাইদহনতুন কুঁড়িমাইরিনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

গাইবান্ধায় বোরো কাটা মাড়াইয়ের কাজ

জুন ১০, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার স্থাপন

জুন ১০, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT