আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৪১ বেসামরিকের মৃত্যু

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৪১ বেসামরিকের মৃত্যু

ইয়েমেনের উত্তরাঞ্চলের হাউদি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪১ বেসামরিক ব্যক্তি নিহত এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশটির হাজ্জা প্রদেশের মুস্তাবা জেলার একটি বাজারে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ওই হতাহতের ঘটনা ঘটে। হতাহতের অধিকাংশই নারী ও শিশু।

মুস্তাবা জেলার ওই মার্কেটটিতে তারা দোকানে পণ্য বহনের কাজ করতো। জাতিসংঘের তথ্যমতে দেশটিতে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয় হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত এবং গৃহহীন হয়েছে আরও কয়েক হাজার মানুষ।

হাউদি বিদ্রোহীদের দমন করতে এবং আবদ রাব্বু মানসুর হাদির সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে গত বছরের মার্চ মাস থেকে দেশটিতে লাগাতার বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বিষয়:ইয়েমেন - সৌদি হামলা ইয়েমেন-হাউদি সৌদি জোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…