চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেন যুদ্ধ: সৌদি জোট থেকে সমর্থন তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইয়েমেন যুদ্ধ-সৌদি জোট-মার্কিন সিনেট

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে ভোটাভুটির মাধ্যমে এ সিদ্ধান্ত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে স্থানীয় সময় বুধবার সিনেটে সিনেটররা ৬৩-৩৭ ভোটে যুদ্ধে আমেরিকান সমর্থন-সহায়তা বন্ধ করার প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস অবশ্য সিনেটরদের বারবার অনুরোধ জানিয়েছিলেন যেন এ প্রক্রিয়া শুরুর পক্ষে তারা সমর্থন না দেন, কেননা এতে ইয়েমেনের পরিস্থিতির আরও অবনতি ঘটবে আর যুদ্ধবিরতির চেষ্টাও ব্যাহত হবে।ইয়েমেন যুদ্ধ-সৌদি জোট-মার্কিন সিনেট

গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেটের ভেতর ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা এবং এর পরবর্তী অনুসন্ধান ও সমালোচনার ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত নিলো মার্কিন সিনেট।

বুধবার দিন শেষে রুদ্ধদ্বার শুনানি অধিবেশনে সিআইএ’র পরিচালক জিনা হাসপেলের অনুপস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন সিনেটররা। কিন্তু পম্পেও তার অনুপস্থিতির কারণ প্রকাশে অস্বীকৃতি জানান।

হাসপেল তুর্কি সরকারের সরবরাহ করা খাশোগি হত্যাকাণ্ডের সময়কার অডিও রেকর্ডও শুনেছিলেন এবং অন্যান্য তথ্য-প্রমাণও পড়ে দেখেছিলেন। একজন সিনেটর শুনানিতে তার না থাকাকে ‘ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা’ বলেও মন্তব্য করেন।ইয়েমেন যুদ্ধ-সৌদি জোট-মার্কিন সিনেট

Reneta

সিনেটের এই সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিপ্লব হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ এতকিছুর পরও ট্রাম্প বারবার জোর দিয়ে বলে আসছিলেন সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু। রাজতন্ত্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বানও বারবার এড়িয়ে যাচ্ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়েমেনইয়েমেন - সৌদি হামলাইয়েমেন যুদ্ধইয়েমেন-সৌদিডোনাল্ড ট্রাম্পমার্কিন সিনেটসেমি লিডসৌদি আরবসৌদি জোট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাঁটাই আতঙ্কে মেটা ও লিঙ্কডইন কর্মীদের মানসিক চাপ বাড়ছে

মে ২০, ২০২৬

প্রেস অ্যাক্রেডিটেশন আপিল কমিটি পুনর্গঠন

মে ২০, ২০২৬

পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ শুরু করবে সরকার: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

রাওয়ালপিন্ডি হতে মিরপুর-সিলেট, দুর্দান্ত ধারাবাহিক বাংলাদেশ

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কৌশলগত সমন্বয় জোরদার করার চুক্তিতে স্বাক্ষর করেছে চীন-রাশিয়া

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT