আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩০

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩০

ইয়েমেনের রাজধানী সানার কাছের একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন। রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই বেসামরিক নাগরিক ছিলো।

কারা এই বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও, দেশটির হাউদি বিদ্রোহীরা হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীকে দায়ী করেছে।

সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহকে আবারও ক্ষমতায় আনতে আরও আগে থেকেই হাউদি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি আরব।

বিষয়:ইয়েমেন-বিমান হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…