চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইস্কোর জন্য সোলারিকে চাপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত শনিবারের আগে এএস রোমার বিপক্ষে ম্যাচ হলে হয়তো ছবিটা অন্যরকম হতো। কিন্তু সেদিন লা লিগায় এইবারের কাছে লজ্জাজনক হারের পর এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের উপর চাপটা অনেক বেশি।

সান্টিয়াগো সোলারি স্থায়ীভাবে কোচের দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই এইবারের কাছে ৩-০ গোলে হারে রিয়াল। তারপরই আর্জেন্টাইন এ কোচের জন্য ক্লাব কর্মকর্তাদের পরামর্শ চলে এসেছে।

সোলারি অস্থায়ী হিসেবে দায়িত্ব নেয়ার পর রিয়ালের প্রথম পাঁচটি ম্যাচের একটিতেও ইস্কোকে প্রথম একাদশে খেলাননি। বদলি হিসেবে নামলেও এই পাঁচ ম্যাচে সবমিলিয়ে ৭৮ মিনিটের বেশি খেলতে পারেননি ইস্কো। রিয়াল কর্মকর্তারা ইস্কোকে এবার দলের প্রথম একাদশে খেলানোর পরামর্শ দিয়েছেন। রোমে মঙ্গলবার রাতের ম্যাচে তাই প্রথম একাদশেই দেখা যেতে পারে ইস্কোকে।

বসনিয়ার বিপক্ষে কয়েকদিন আগেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেনের অধিনায়কত্ব করেছেন ইস্কো। খেলেছেনও দুর্দান্ত। জাতীয় দলে যখন দারুণ পারফর্ম করছেন, তখন ক্লাব দলে সুযোগ না পাওয়ায় বিস্তর সমালোচনা হয়েছে।

এই মুহূর্তে গ্রুপের যা অবস্থা তাতে দ্বিতীয় রাউন্ডে রিয়াল-রোমা উভয়েরই যাওয়ার সম্ভাবনা আছে। চার ম্যাচে দু’দলেরই পয়েন্ট ৯ করে। তবে গোল ব্যবধানে শীর্ষে রোমা। মঙ্গলবার সিএসকে মস্কো যদি ভিক্টোরিয়া প্লাজেনকে হারাতে না পারে, তাহলে রোমার কাছে হারলেও দ্বিতীয় রাউন্ডে চলে যাবে রিয়াল। সেক্ষেত্রে রোমার আবার ড্র করলেই চলবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইস্কোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসান্টিয়াগো সোলারি
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT