রাজনীতি

ইসি পুনর্গঠন: প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির কাছে যেতে চায় বিএনপি

মির্জা ফখরুল

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করতে তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি অভিভাবক হিসেবে এই বিষয়ে আলোচনার উদ্যোগ নিবেন।

সোমবার সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ মিলাদ মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র নেতারা।

এর আগে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, নিবাচন কমিশন পুনর্গঠন নিয়ে বিএনপি চেয়ারপার্সনের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে পাঠাতে চান তারা।

এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রত্যাশার কথাও জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানিয়েছেন, কেবল রাষ্ট্রপতিই নয় সবগুলোর দলের কাছেই এই প্রস্তাব পাঠানো হবে।

নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন সে বিষয়ে আজ রাতেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিষয়:বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…