চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলাম ও স্বাধীনতা বিরোধীরাই এই ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে: রেলমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রেল মন্ত্রী মুজিবুল হক বলেছেন, যারা ইসলাম বিরোধী, স্বাধনিতা বিরোধী ও মানবতা বিরোধী তারাই এ ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তদন্ত হচ্ছে, ভিডিও ফুটেজ দেখে ও তদন্তে যারাই দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেল ষ্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, রেল ষ্টেশনের যা যা ক্ষতিগ্রস্থ করা হয়েছে রেল মন্ত্রণালয় সে সব ক্ষতি পূরণের ব্যবস্থা করবে।

মন্ত্রী রেলের অগ্রগতির কথা আলোচনা করে বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় রেলের উন্নয়নের জন্য ৪৮টি প্রকল্প হাতে নিয়েছিলাম। এর মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। এখনো ৩৫টি প্রকল্প চলমান। কিন্তু চলমান প্রকল্পে ব্যাঘাত ঘটনানোর জন্য নানান ধরণের নাশাকতা করছে বিরোধী জোটরা।

বিএনপি নেত্রীর উদ্দেশ্য করে রেল মন্ত্রী বলেন, তিনি ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে সারা দেশে ধংসাত্বক কার্যক্রম পরিচালনা করে পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়েছেন। এ কারণে খালেদা জিয়া দেশের জনগণ থেকে বিছিন্ন হয়ে গেছেন। বিএনপি নেত্রী খালেদা, এখন দেশের জনগণ থেকে আলাদা।

‘জনগণ তার এ কাজ পছন্দ করে না বিধায় তিনি এখন ঘরে ফিরে গেছেন’ বলে মন্তব্য করেন রেল মন্ত্রী মুজিবুল হক।

Reneta

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণাবড়িয়া ৩ আসনের সাংসদ র.আ.ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী ও রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুজিবুল হকরেল মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT