চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন শীর্ষক আলোচনা সভা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
বাংলাদেশ
A A

দেশে শরিয়াহভিত্তিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামি অর্থব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা ও অগ্রগতিসহ এই খাতের বিভিন্ন বিষয় আলোচনা সভায় উঠে এসেছে।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর সার্বিক সহযোগিতায় আলোচনা সভাটি আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

সোমবার বাংলাদেশ সচিবালয়ের বিএসআরএফ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি।

Banglabid

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক, মো. আনিসুজ্জামান সিকদার, নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, নগদ-এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিকের শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক, বিএসআরএফ-এর সভাপতি তপন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা দেশের ধর্মপ্রাণ গ্রাহকদের জন্য ‘নগদ ইসলামিক অ্যাকাউন্ট’ চালুর মাধ্যমে সম্পূর্ণ শরিয়াহভিত্তিক লেনদেন নিশ্চিত করার জন্য নগদ-এর ভূয়সী প্রশংসা করেন।

ডিজিটাল শরিয়াহভিত্তিক লেনদেনের ক্ষেত্রে নগদ ইসলামিক-কে একটি অভূতপূর্ব অর্জন হিসেবে আখ্যায়িত করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, এমপি।

Reneta

‘নগদ ইসলামিক’-এর মতো উদ্যোগ গ্রহণ করায় ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান নগদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। নগদ ইসলামিক গত ৩ বছর ধরে বিভিন্ন ধরনের শরিয়াহভিত্তিক লেনদেনের সুবিধা দিয়ে আসছে, যা দেশের মানুষদের জন্য ইসলামি জীবনবিধি মেনে আর্থিক লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে গ্রাহকেরা সুদমুক্ত উপায়ে নিজস্ব তহবিল পরিচালনা এবং নিজের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে পারছেন এবং গ্রাহকেরা খুব সহজেই হজ এবং উমরাহর যাতায়াতসহ অন্যান্য খরচ এবং ঘরে বসেই তাদের ইসলামিক জীবন বীমার পেমেন্টও পরিশোধ করার সুবিধা পাচ্ছে। তাছাড়া এই প্লাটফর্মে আছে যাকাত ক্যালকুলেটর, ডোনেশনের সুবিধা এবং ইবাদতের জন্য বিশেষ ফিচার।’ তিনি আরও বলেন, ‘গ্রাহকের লেনদেন থেকে আয়ের একটা অংশ বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজে দান করছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। শরিয়াহভিত্তিক লেনদেনের ক্ষেত্রে নগদ-এর এই সেবা একটি সুপরিকল্পিত এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। এই পরিকল্পিত উদ্যোগের জন্য আমি নগদ-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

নগদের-এর নির্বাহী পরিচালক এবং নগদ ইসলামিক-এর শরিয়াহ বোর্ডের সদস্য মোহাম্মদ আমিনুল হক বলেন, ‘মাত্র ৩ বছরেই ৬ কোটি গ্রাহক এখন নগদ-এর সঙ্গে আছেন, এটি সত্যি আমাদের জন্য অনেক বড় অর্জন। আমাদের দেশে প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। সেই বিবেচনায় আমরা নগদ ইসলামিক অ্যাকাউন্টটি নিয়ে এসেছি। আমরা জানি ধর্মপ্রাণ গ্রাহক এমনকি প্রান্তিক পর্যায়েও শরিয়াহভিত্তিক লেনদেনের ব্যাপক চাহিদা রয়েছে। দেশে ইসলামিক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নগদ ইসলামিক একটি মাইলফলক, এবং আমাদের বিশ্বাস এর সুফল দেশের সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারবেন।’

নগদ ইসলামিক-এর শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, নগদ ইসলামিক-এর সেবা শুধুমাত্র প্রান্তিক নয়, বরং দেশের সকল শ্রেণির মানুষের জন্য। আমি সবাইকে আবারও আশ্বস্ত করতে চাই যে, এই প্ল্যাটফর্মের সকল সেবা শরিয়াহ বোর্ড দ্বারা স্বীকৃত। গ্রাহকেরা নিশ্চিন্তে এই সেবা নিতে পারবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT