আন্তর্জাতিক

ইসরায়েলে ইরানের ভয়াবহ ড্রোন হামলার ভিডিও ভাইরাল

রাতের আকাশে ইসরায়েলে ইরানের ড্রোন হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের আকাশে ইসরায়েলের উপর ইরানের ড্রোন হামলার দৃশ্য, আলো ও ধোঁয়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইরান থেকে শতাধিক ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে। কয়েক ঘণ্টার পথ পেরিয়ে সেগুলো আঘাত হানতে শুরু করেছে ইসরায়েলে।

হামলার ভিডিও এক্স একাউন্টে শেয়ার করে নিজ দেশের নাগরিকদের সচেতন করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি হামলার বিরোধিতা করা হয়েছে। তারা জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েলের দিকে এগিয়ে যাওয়া একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে আমেরিকান সেনা।

হোয়াইট হাউসের বিবৃতি অনুসারে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ‘বন্ধু’ ইসরায়েলের উপরে ইরানের যে হামলা আছড়ে পড়বে, আমেরিকা তার মোকাবিলা করবে। প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমেরিকার নিরাপত্তা বাহিনীর সঙ্গেও বৈঠক করেছেন। তিনি গোটা পরিস্থিতির তদারকি করছেন।

আমেরিকার মতোই ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ব্রিটেন। প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়েছেন, ব্রিটেনের সেনাবাহিনীও ইতিমধ্যে আকাশপথে বেশ কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করেছে। ইরানের এই হামলার নিন্দা করেছেন তিনি। জানিয়েছেন, এই পরিস্থিতিতে ইসরায়েল ও তার সঙ্গী জর্ডন এবং ইরাকের পাশে থাকবে ব্রিটেন।

বিষয়:ইরান ইসরাইল ইসরায়েলে হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…