চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান অযোগ্য, ইসরায়েল অপরাধী: পানাহির নির্ভীক অবস্থান

'এই যুদ্ধ দুই শাসকের নিষ্ঠুরতার ফল'-ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে সরব জাফর পানাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
বিনোদন
A A
বিপজ্জনক ধোঁয়া ও দূষণের মাঝে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপামজয়ী ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি সম্প্রতি ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন ইনস্টাগ্রামে প্রকাশিত একটি দীর্ঘ পোস্টে।

সেই পোস্টে তিনি বলেন, আমার মাতৃভূমি ইরানের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরায়েল আগ্রাসন চালিয়েছে এবং তাদের যুদ্ধাপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত।

একইসঙ্গে তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থার চরম সমালোচনাও করে লেখেন, চার দশকের দুর্নীতি, নিপীড়ন, অযোগ্যতা আর স্বৈরতন্ত্রকে কোনোভাবে ন্যায্যতা দেওয়া যায় না। এই সরকার না ক্ষমতাসীন থাকার যোগ্য, না সংকট সামাল দেওয়ার যোগ্য। এই শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা মানে পতনের ধারাবাহিকতা, দমন-পীড়নের ধারাবাহিকতা।

Banglabid

পানাহি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে তিনি। সেইসঙ্গে তিনি ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এই যুদ্ধ দুই দেশের সাধারণ নাগরিকদের জীবন ধ্বংস করছে, অবকাঠামো গুঁড়িয়ে দিচ্ছে। এটা শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা মানবতার জন্য হুমকি।

তিনি স্পষ্ট ভাষায় উভয় রাষ্ট্রের শাসকদের দোষারোপ করে বলেন, দুই সরকারই মানুষের মর্যাদাকে তুচ্ছ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আবাসিক এলাকায় বোমা ফেলা, নিরীহ মানুষকে হত্যা করা এসব সরাসরি অপরাধ। নৈতিকতা, রাজনীতি কিংবা নিরাপত্তা—কোনোটাই এসবের পক্ষে যুক্তি হতে পারে না।

পানাহি বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দুই শাসনব্যবস্থাকে যুদ্ধ বন্ধে বাধ্য করুন। নির্লিপ্ততা মানে এই অপরাধে অংশগ্রহণ।

Reneta

এই পোস্টটি ইরান ও আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন তুলেছে। যেখানে একজন প্রথিতযশা নির্মাতা—যিনি নিজেই বছরের পর বছর ধরে ইরান সরকারের নিপীড়নের শিকার- তা সত্ত্বেও তিনি তার কণ্ঠস্বরকে ব্যবহার করেছেন যুদ্ধের বিরুদ্ধে, মানবতার পক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান ইসরাইলজাফর পানাহিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT