আন্তর্জাতিক

ইরান-হিজবুল্লাহ’র যৌথ অভিযান, আলেপ্পো শহর আংশিক দখলে

ইরান-হিজবুল্লাহ’র যৌথ অভিযান, আলেপ্পো শহর আংশিক দখলে

সিরিয়ার আলেপ্পো শহর দখলে নিতে সিরিয়ার সরকারী বাহিনীর সাথে ইরান ও হিজবুল্লাহ্ যৌথ অভিযান অব্যাহত রেখেছে। শনিবারের অভিযানে বিদ্রোহী ও জঙ্গিদের কাছ থেকে যৌথ বাহিনী বেশকিছু এলাকা উদ্ধার করতে পেরেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

অভিযানে ১৭ জন বিদ্রোহী এবং মিত্র বাহিনীর ৮ জন সৈন্য নিহত হয় বলেও জানানো হয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া আইএস লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে।

এ লড়াইয়ে রুশ বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানে ইরানের সেনা ও হিজবুল্লাহর যোদ্ধাদের পাশে পাচ্ছে আসাদ সরকার।

বিষয়:ইরান রাশিয়া রাশিয়ান হামলা সিরিয়া হিজবুল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…