চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে মদদ দিচ্ছে: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

বিশ্বে একমাত্র ইরানই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে মদদ দিচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস।

নতুন করে ক্ষেপণাস্ত্র চালানোর অজুহাতে ইতোমধ্যে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিষেধাজ্ঞা জারির পর ইরান নিয়ে এমন মন্তব্য করলেন ‘পাগলা কুকুর’ নামে খ্যাত এই সাবেক মেরিন এবং বর্তমান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

জাপানের টোকিও সফররত ম্যাটিস এক সংবাদ সম্মেলনে বলেন,‘ইরান হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসে মদদ দেয়া একমাত্র রাষ্ট্র।’

এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানো হবে কিনা এমন প্রশ্নে ম্যাটিস জানান আপাতত এরকম কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই।

৩ ফেব্রুয়ারি শুক্রবার, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজস্ব বিভাগের এক বার্তায়: ইরানের ১৩ নাগরিক ও অন্তত ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

সম্প্রতি ইরানের চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব হিসেবে এ নিষেধাজ্ঞা বলে ধারণা করা হচ্ছে।

Reneta

ক্ষেপণাস্ত্র পরীক্ষা পরবর্তী প্রতিক্রিয়ায় ট্রাম্প এক টুইট বার্তা জানিয়েছিলেন: ইরান আগুন নিয়ে খেলা করছে—তারা বুঝতে পারছে না বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। কিন্তু আমি তেমনটা নই।

ট্রাম্পের টুইটের জবাবে ইরান বলেছিলো, ‘একজন অনভিজ্ঞ ব্যক্তির’ কাছ থেকে যুক্তরাষ্ট্রের এমন ‘অনর্থক’ হুমকিতে ইরান নতি স্বীকার করবে না।’

এর আগে, এক নির্বাহী আদেশে সিরিয়া, ইরান, ইরাকসহ মুসলিমপ্রধান ৭টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানযুক্তরাষ্ট্র-ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT