চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানের কয়েক ডজন নিউজ সাইট ব্লক করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ ছড়ানোর অভিযোগে সংবাদ সংক্রান্ত ইরানের কয়েক ডজন সাইট ব্লক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এসব সাইটের এফবিআই এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সিলসহ ‘সিজড’ লেখা নোটিশ দেখা গেছে।

বিবিসি বলছে, কয়েক ডজন ব্লক করা সাইটের মধ্যে রয়েছে ইরানের রাষ্ট্র পরিচালিত প্রেস টিভি এবং আল মাসিরাহ টিভিও। আল মাসিরাহ টিভি পরিচালনা করে ইরান সমর্থিত হুতিরা।

সংবাদ সাইট ব্লক করে দেয়া সম্পর্কে মার্কিন আইন মন্ত্রণালয় জানায়, ইরানিয়ান ইসলামিক রেডিও এবং টেলিভিশন ইউনিয়ন পরিচালিত ৩৩টি ওয়েবসাইট ‘সিজ’ করে দিয়েছে তারা। ইরান সমর্থিত যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লাহ পরিচালিত অন্য তিনটি ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।

আল আলম ওয়েবসাইটে লেখা ছিলো, জব্দ করার ওয়ারেন্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার আল আলমটিভি ডট নেট-এর ডোমেইন সিজ করেছে। এটা করা হয়েছে ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি, অফিস অব এক্সপোর্ট এনফোর্সমেন্ট এবং ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের আইনের অধীনে।

এ ছাড়া নোটিশ দেখা যায়, ইরানের প্রেস টিভির ওয়েবসাইটে, লুয়ালুয়া টিভির ওয়েবসাইটে। প্রথমটি সরকার পরিচালিত ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। অন্যদিকে আল আলম হলো আরবি ভাষার চ্যানেল। আর লুয়ালুয়া টিভি হলো আরবি ভাষায় বাহরাইনের নিরপেক্ষ টিভি চ্যানেল। এটি সম্প্রচার করা হয় বৃটেন থেকে।

Reneta

পারমাণবিক চুক্তি নতুন করে চালু করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনার সময় এমন ঘটনা ঘটলো। এরই মধ্যে ইরানে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কট্টরপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে রাইসি বিধ্বংসী মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যয়বহুল শহরের তালিকায় রোম-ওয়াশিংটন-দুবাইয়ের আগে ঢাকা

পরবর্তী

টিকটক বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

টিকটক বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার থেকে ৭ দিনের লকডাউন

সর্বশেষ

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
ছবি: পিএমও

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কৌশল নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুলাই ২০, ২০২৬

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬ পেলো ওয়ালটন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT