চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যয়বহুল শহরের তালিকায় রোম-ওয়াশিংটন-দুবাইয়ের আগে ঢাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবিকে পেছনে ফেলেছে ঢাকা। মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান ‘মার্সার’। ২০২১ সালের এই জরিপের জন্য ২০৯টি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং-২০২১’ শীর্ষক এই জরিপে তালিকায় ঢাকার অবস্থান ৪০তম। অবশ্য গত বছর ২৬তম স্থানে ছিল। আমিরাতের দুবাইয়ের অবস্থান বর্তমানে ৪২তম এবং আবুধাবির ৫৬তম। ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার নিচে রয়েছে বিশ্বের আরও বেশ কয়েকটি বড় শহর। তার মধ্যে ব্যাংকক, রোম, ওয়াশিংটন, মুম্বাই, ম্যানিলা, টরন্টো, নয়াদিল্লি, মিউনিখ, ব্রাসেলস, বার্লিন ও মস্কো অন্যতম।

জরিপে হংকংকে টপকে শীর্ষে উঠে এসেছে তুর্কমেনিস্তানের রাজধানী শহর আশখাবাত। ফলে দ্বিতীয় স্থানে নেমে গেছে হংকং। তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে লেবাননের রাজধানী বৈরুত। গত বছর তাদের অবস্থান ছিল ৪৫তম। মারাত্মক ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দার ফলে মুদ্রাস্ফীতিসহ বহুমুখী সংকটের কারণেই তাদের এ অবনতি।

প্রতিষ্ঠানটির ফ্রান্স শাখার গ্লোবাল মোবিলিটি প্র্যাকটিস শাখার প্রধান জ্যাঁ ফিলিপ্পে সারা বলেন, অতি মাত্রায় মুদ্রাস্ফীতির কারণে আশখাবাত প্রথম স্থানে উঠে এসেছে।

জরিপে অত্যধিক আবাসন ব্যয়ের শহরের তালিকায় জাপানের রাজধানী টোকিও এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে। পঞ্চম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ, অষ্টম স্থানে জেনেভা এবং দশম স্থানে রয়েছে দেশটির বার্ন শহর। এ ছাড়া ষষ্ঠ স্থানে চীনের সাংহাই এবং নবম স্থানে বেইজিং। তালিকায় সিঙ্গাপুর সিটির অবস্থান ৭ম স্থানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবুধাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT