আন্তর্জাতিক

ইরাকে সৌদি দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ইরাকে সৌদি দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ইরানে সৌদি দূতাবাসে হামলার পর ইরাকে সৌদি দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য নিরাপত্তা সদ্স্য বাড়ানোর পাশাপাশি জনসাধারণকে দূরে রাখতে দূতাবাসের চার পাশে কাঁটাতার বিছানো হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, শিয়া নেতা শেখ নিমর আল-নিমরকে হত্যা করে যে অপরাধ করেছে, সম্পর্ক ছিন্ন করে তা ঢাকতে পারবে না সৌদি আরব।

সবশেষ ইরান থেকে কুয়েত তাদের রাষ্ট্রদূত প্রত্যাহারের পর পর ওই কথা বলেন রুহানি। এর আগে সৌদি আরব ও তার ৩ মিত্র বাহরাইন, সুদান ও সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সৌদি আরবের পর এবার ইরানের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাহরাইন। শীর্ষ শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে মধ্যপ্রচ্যসহ বিশ্বের বিভিন্ন শিয়া অধ্যুষিত এলাকায় এখনও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

বিষয়:ইরান ইরান-সৌদি আরব মৃত্যুদণ্ড সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…