যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ইমেইল ব্যবহারের তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে।
এফবিআই পরিচালক জেমস কোমি ব্যক্তিগত সার্ভার ব্যবহারের বিষয়টিকে ‘চূড়ান্ত অবহেলা’ আখ্যা দিলেও হিলারির বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটনের অভিযোগ দায়েরের সুপারিশ করেননি।
৫৮ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এফবিআই হিলারির সাক্ষাৎকার এবং নিউইয়র্কের আবাসিক বাসভবনে ব্যক্তিগত সার্ভারের বিস্তারিত বিবরণ যুক্ত করেছে।
জুলাইয়ে এফবিআই ব্যক্তিগত সার্ভার ব্যবহারের মাধ্যমে হিলারি ক্লিন্টন আইন ভঙ্গ করেছেন কি না এই বিষয়ে একবছরের তদন্ত শেষ করে।
হিলারি সেসময় ব্ল্যাকবেরিসহ ১৩টি ব্যক্তিগত মোবাইল ডিভাইস ব্যবহার করেছেন, যার কয়েকটি ধ্বংস করা হয়েছে, আর বাকিগুলো খুঁজে পাওয়া যায়নি। এই মোবাইলে হ্যাকিং প্রচেষ্টার কথা উল্লেখ করেছে এফবিআই।








