চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান ও কনার ‘মন জানে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
কনা ও ইমরান

কনা ও ইমরান

মন জানে তুই ছাড়া কি একা লাগে/কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে- এমন গানের কথায় মমতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির জন্য একটি গান দ্বৈতকণ্ঠে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও কনা। গানের শিরোনাম ‘মন জানে’। এর কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। তার বেইলি রোডের স্টুডিওতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

ইমরান ও কনার গাওয়া এ গানটিতে ঠোট মেলাবেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। শিগগিরই গানটির চিত্রায়নের কাজ শুরু হবে।

ইমরান বলেন, পুরোপুরি রোমান্টিক একটি গান। তবে প্যাটার্নে বৈচিত্রতা খুঁজে পাবেন শ্রোতারা। আর কনার সঙ্গে আমার করা ‘দিল দিল দিল’ গানটি এরই মধ্যে ইউটউিবে এক কোটির ঘর স্পর্শ করেছে। এ গানটিও কনা গেয়েছেন অসাধারণ। আশা করছি ‘মন জানে’ গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।

কনা বলেন, অনেক সুন্দর কথা ও সুরের একটি গান। ইমরান বরাবরের মতো ভালো কম্পোজিশন করেছেন।

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ অনেকখানি শেষ হয়েছে। এ ছবিতে বাপ্পী, মিম ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী, ডিপজল, অমিত হাসান, ইলিয়াস কোবরা প্রমুখ। ইমরান ছাড়াও এ ছবির অন্যান্য গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা, আরফিন রুমি ও বেলাল খান।

ছবি : সংগৃহীত

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানকনা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT