অন্যান্য

ইমরান এইচ সরকারের দৃষ্টি আর্কষণ

ইমরান এইচ সরকারের দৃষ্টি আর্কষণ

রাজধানীর গুলশান-২ এ সোমবার সন্ধ্যায় জগিং করার সময় দুর্বৃত্তদের গুলিতে এক বিদেশী নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃংখলা বাহিনীর জরুরী দৃষ্টি আকর্ষণ করেছেন গণ জাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি তার ফেসবুক লিখেছেন,

জরুরীঃ

*** সন্ধ্যার পর গুলশানে এক বিদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়ে নিহত

*** বাংলাদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের ব্রিটিশ সরকারের সতর্কতা

*** সম্প্রতি হঠাৎ অস্ট্রেলিয়ার বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশংকা

কি ঘটছে বাংলাদেশে? মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃংখলা বাহিনীর জরুরী দৃষ্টি আকর্ষণ করছি।

বিষয়:ইমরান এইচ সরকার সেলিব্রিটি সোশ্যাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…