চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের গানের মডেল কলকাতার কৌশানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
বিনোদন
A A

যখনই নতুন নতুন গান নিয়ে হাজির হন ইমরান, তখনই তিনি চমক দেন। এর আগে প্রতিবারই এমনটা হয়েছে, এবারও তাই হলো! ইমরানের নতুন গান ‘ইশশ’-এর মডেল হলেন কলকাতার সুপরিচিত নায়িকা কৌশানী মুখোপাধ্যায়। যিনি বাংলাদেশেও পরিচিত।

গেল ৭ ও ৯ মে কলকাতার বিভিন্ন লোকেশনে ইমরান-কৌশানীর এই গানের শুটিং হয়েছে।

শুটিং সেরে ঢাকায় ফিরে চ্যানেল আই অনলাইনকে ‘চ্যানেল-আই সেরা কণ্ঠ’ খ্যাত এই গায়ক বলেন, কৌশানী পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকাদের একজন। এই প্রথমবার তার সঙ্গে কাজ করলাম। দুর্দান্ত হয়েছে কাজটি। আশা করছি দর্শক গান, ভিডিও ও আমাদের জুটিকে পছন্দ করবেন।

‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে ২০১৫ সালে ব্যাপকভাবে আলোচিত হন কৌশানী মুখোপাধ্যায়। এরপর ‘কেলোর কীর্ত ‘ ও ‘জিও পাগলা’ ছবি দুইটি দিয়ে আরো পরিচিতি পান তিনি। বাংলাদেশে আমদানি চুক্তিতে ছবি দুটি মুক্তি পেয়েছি। এছাড়া বাংলাদেশের পানীয় ‘কালার্স লেমন’র বিজ্ঞাপনে কাজ করেছিলেন তিনি।

যার ফলে এদেশের দর্শক কৌশানীকে তখনই ভালো ভাবে চিনেছিলেন। এই নায়িকা বলেন, ইমরানের গানের গলা দারুণ। তার সঙ্গে কাজ করে ভালো লেগেছে। আরো বলেন, বাংলাদেশের দর্শকের কাছে ইমরানের ‘ইশশ’ গানের মাধ্যমে নতুন করে আসার সুযোগ হচ্ছে। ভাবতেই ভীষণ ভাল লাগছে। আশা করছি, সবাই আমাদের জুটিকে গ্রহণ করবেন।

‘ইশশ’ গানের কথা লিখেছিলেন স্নেহাশীষ ঘোষ। সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। এই গানের ভিডিও নির্মাণ করেছেন কলকাতার টিভিওয়ালা মিডিয়া। গানটি প্রযোজনা করেছে বাংলাদেশের ধ্রুব মিউজক স্টেশন। জানা গেছে, আগামী ঈদে গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী ইমরানকৌশানীচ্যানেল আই সেরাকণ্ঠধ্রুব মিউজিক স্টেশনলিড বিনোদন
শেয়ারTweetPin2

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT