চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতেখারের ‘মুক্তি’ ছবিতে কায়েস আরজু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

ইফতেখার চৌধুরীর ঘোষণা দেয়া নতুন ছবি ‘মুক্তি’তে চুক্তিবদ্ধ হয়েছেন এ প্রজন্মের নায়ক কায়েস আরজু। বৃহস্পতিবার রাতে ছবিটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

নতুন এ ছবির গল্পকেই ‘হিরো’ মনে হয়েছে বলে আরজু ছবিটি করতে যাচ্ছেন বলে জানান। ‘মুক্তি’ পরিচালনার পাশাপাশি প্রথমবার প্রযোজনা করতে যাচ্ছেন ইফতেখার চৌধুরী। প্রযোজনা প্রতিষ্ঠানের নাম আইসি ফিল্ম।

‘মুক্তি’ ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন রাজ রিপা। গেল কয়েক মাস ধরে এ নবীন মুক্তির জন্য ফাইট শিখেছেন, তীর চালানো শিখেছেন এমনকি সাইকেল-বাইক চালানো শিখেছেন। রিপা ছাড়াও এ ছবিতে থাকবেন আরও সাতজন অভিনেতা।

আরজু কায়েস তাদেরই একজন। ‘মুক্তি’র আগে তার ৯ টি ছবি মুক্তি পেয়েছে। তিনি বলেন, আমার চরিত্র সাইকো ধাঁচের। এ ধরনের চরিত্রে আমি এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এ ছবির জন্য শিডিউল দিয়েছি।

এর আগে মুনতাহিনা টয়ার সঙ্গে ইফতেখার চৌধুরীর ‘আঁচড়’ ছবি করার কথা ছিল কায়েস আরজুর। দুই বছর আগে আইসল্যান্ডে এ ছবির শুটিংয়ে যাওয়ার ঠিক আগের দিন শুটিং বাতিল হয়। দেশটিতে ‘স্নো ফল’ হওয়ায় শুটিং হয় বাতিল হয়।

Reneta

আরজু বলেন, ১৪ দিনের ভিসা ছিল। কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আর শুটিং হয়নি। তবে ‘মুক্তি’ ছবিতে কাজ করতে যাচ্ছি। এই ছবিতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ শিল্পীর সমন্বয়  থাকলেও আমার চরিত্রটি ভাইটাল। ইফতেখার ভাই আধুনিক মেকার। ভালো কিছু হবে।

১৬ আগস্ট ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডেকে ‘মুক্তি’ ছবির নাম ঘোষণা করেন ইফতেখার চৌধুরী। সেখানে রাজ রিপাকে তিনি ‘মুক্তি’র কেন্দ্রীয় চরিত্র মুক্তি হিসেবে পরিচিত করান। আরও জানান ছবিতে থাকবে সাতজন এ প্রজন্মের অভিনেতা।

পরিচালক তখন জানিয়েছিলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ থাকবে মুক্তি ছবিতে।

ইফতেখার চৌধুরী বলেন, সাত ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে মুক্তির মহরত অনুষ্ঠিত হবে। সেখানে অন্যান্য শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হবে। তিনি বলেন, করোনার প্রকোপ না থাকলে আরও আগেই ছবির শুটিং শুরু হতো। তবে চলতি মাসের শেষে শুটিং শুরু করতে হতে পারে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এটি আমার প্রযোজিত প্রথম ছবি তাই টান অন্যরকম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ইফতেখার চৌধুরীকায়েস আরজুমহরতরাজ রিপালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনা নয়, অনড় ককরোচ জনতা পার্টি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক হয়রানির মামলা বিষয়ে যে বার্তা আইনমন্ত্রীর

জুলাই ২৫, ২০২৬

সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে কাজ করবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬
ছবি: নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

জুলাই ২৫, ২০২৬

ফাইনাল নয়, ডি মারিয়ার কাছে ইংল্যান্ডকে হারানো ছিল বিশ্বকাপের সেরা অর্জন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT