চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে চটজলদি ভিন্ন স্বাদের ম্যাকারনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ পূর্বাহ্ণ ১৪, জুলাই ২০১৫
অন্যান্য
A A

প্রতিদিন ইফতারে কোনো না কোনো নতুন আইটেম সবার ভালো লাগে। তবে নতুন আইটেমটি হতে হবে একেবারে সহজ উপকরণ ও সহজ পদ্ধতির। এমন সহজ উপকরণ ও সহজ পদ্ধতি কাজে লাগিয়ে ম্যাকারনি দিয়ে বিভিন্ন আইটেম বানিয়ে ফেলুন খুব চট জলদি। এই খাবারগুলো যেমন হবে সুস্বাদু তেমনি শরীরের জন্যও উপকারি।

ম্যাকারনি উইথ চিকেন বল

উপকরণ: ম্যাকারনি ৩০০ গ্রাম, মুরগির মাংস ৩০০ গ্রাম, চিজ ২৫ গ্রাম, মাখন ১ টেবিল চামচ, টমেটো ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি, গাজর কুচি ১টি, তেজপাতা ২টি, রসুন ২ কোয়া, শুকনা মরিচের গুঁড়া আধা চা চাচম, লবণ স্বাদমতো, চিনি পরিমাণমতো, ধনে পাতা কুচি পরিমাণমতো, পাউরুটি ২/৩ স্লাইস, ডিম ১টি, রসুন বাটা ১ চা চামচ, ভিনেগার ১ টেবিল চামচ, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, মরিচ কুচি ১টি, তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি: মুরগির মাংসের কিমার সাথে সব উপকরণ এক সাথে দিয়ে ভালো করে মাখিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিন। এবার গরম তেলে লাল করে ভেজে আলাদা করে তুলে রাখুন। টমেটো টুকরা, পেঁয়াজ, গাজর রসুন ব্লেন্ডারে দিয়ে মিহি করে মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ছাঁকনিতে ছেঁকে তেল গরম করে তেজপাতা দিয়ে কিছু সময় ফুটিয়ে ঘন করে নিন। স্বাদমতো লবণ ও চিনি দিন। এবার ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে ২/৩ মিনিট রান্না করুন। ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিন। ম্যাকারনি লবণ পানিতে সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝড়িয়ে একটি সার্ভিং ডিসে রাখুন। এবার সেদ্ধ ম্যাকারনিতে মাখন মাখিয়ে রাখুন। এর উপরে সস দিয়ে মাখিয়ে রান্না করা চিকেন বল দিয়ে দিন। উপর থেকে চিজ ও ধনে পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশ করুন মজাদার ম্যাকারনি উইথ চিকেন বল।

ম্যাকারনি অরেঞ্জ কেক
উপকরণ: ম্যাকারনি ১ কাপ, ডিম ২টি, সুজি ২ টেবিল চামচ, মাল্টার রস আধা কাপ, লবণ পরিমাণমতো, লেমন জিস্ট আধা টেবিল চামচ, চিনি আধা কাপ, বাটার ২ টেবিল চামচ, দুধ পাউডার ৩ টেবিল চামচ, বেকিং পাউডার আধা টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি বাটিতে ২টি ডিম ফাটিয়ে নিতে হবে। চিনি, লবণ দিয়ে বিট করতে হবে। পরে সুজি, পাউডার দুধ, বেকিং পাউডার মেশাতে হবে। লেমন জিস্ট, মাল্টার রস, বাটার মিশিয়ে মোন্ডে ঢেলে ভাপে ওভেনে বেক করে নিতে হবে। তৈরি হয়ে গেলো ভিন্ন স্বাদের ম্যাকারনি অরেঞ্জ কেক।
আলুর ঝুড়িতে ম্যাকারনি
উপকরণ: ম্যাকারনি ২ কাপ, সয়াসস ১ চা চামচ, বড় আলু ৩/৪টি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ আধা কাপ, মরিচ কুচি ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, চা ছাঁকনি ২টি।

Reneta

প্রস্তুত প্রণালি: তেলে পেঁয়াজ ভেজে নিয়ে তাতে কাঁচামরিচ ম্যাকারনি ও বাকি সব উপকরণ দিয়ে ভেজে নিতে হবে। আলু জুলিয়ান করে কেটে লবণ কর্নফ্লাওয়ার, গোলমরিচ দিয়ে মেখে চা ছাঁকনিতে বিছেয়ে নিন।

এবার অপর একটি চা ছাঁকনি দিয়ে চেপে ডুবো তেলে ঝুড়ির মতো তৈরি করে নিতে হবে। এর ভেতরে ম্যাকারনির পুর দিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার আলুর ঝুড়িতে ম্যাকারনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইফতাররমজান
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT