তারকাকথন

ইন্সটাগ্রামে ক্যাটরিনা

ইন্সটাগ্রামে ক্যাটরিনা

?????????????????????????????????????????????????????????

ফেসবুকের পর এবার ইন্সটাগ্রামে যোগ দিলেন ক্যাটরিনা কাইফ।

সেখানে শেয়ার করা তার প্রথম ছবিতে দেখা যায়, তিনি বসে আছেন রৌদ্রজ্বল পরিবেশে। ছাড়া চুলে বেশ লাগছিল তাকে।

তিনি যে ইন্সটাগ্রামে যোগ দিচ্ছেন, সেটা তার ভক্তরা আগে থেকেই কিছুটা অনুমান করছিলেন। কারণ, ক্যাটরিনা ফেসবুকে তার ভক্তদের জানান দেন:, বৃহস্পতিবার দুপুর ২টায় ভক্তদের জন্য একটি চমক আছে।

ক্যাটরিনার ফেসবুক শেয়ার
ক্যাটরিনার ফেসবুক শেয়ার

সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর ২:৪৫ মিনিটে তিনি তার ছবিসহ অ্যাকাউন্টটি প্রকাশ করেন। খুব কম সময়ের মধ্যেই ফলোয়ারের সংখ্যা প্রায় দুই লাখের কাছাকাছি পৌঁছে যায়।

বর্তমানে ক্যাটরিনা তার পরবর্তী ছবি ‘জাগগা জাসুস’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটিতে  আরও অভিনয় করেছেন রণবীর কাপুর। এছাড়া তাকে সালমান খানের বিপরীতে ‘টাইগার জিনদা হ্যায়’ ছবিতেও দেখা যাবে। হিন্দুস্থান টাইমস

ইন্সটাগ্রামের ফাষ্ট লুকে ক্যাটরিনা
ইন্সটাগ্রামের ফাষ্ট লুকে ক্যাটরিনা
বিষয়:ক্যাটরিনা কাইফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…