আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইন্দোনেশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩০

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার বিমানটি উড্ডয়নের ২ মিনিটের মাথায় সুমাত্রার মেদান শহরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দলের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি ঠিক কতজন ওই বিমানটিতে ছিলেন।

মেদান শহরের বিমান ঘাটি থেকে বিমানটি যাচ্ছিল দূর্গম নাতুনা দ্বীপে। সুমাত্রার মেদান শহরেই ২০০৫ সালে এক বিমান দুর্ঘটনায় ১শ’ ৪৩ জন নিহত হয়েছিলো।

বিষয়:ইন্দোনেশিয়া বিমান বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…