অন্যান্য খেলা

ইন্দোনেশিয়াকে উড়িয়ে বাংলাদেশের শুভ সূচনা

বাংলাদেশের হকি দল মাঠে অনুশীলন করছে, খেলোয়াড়রা লাল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হকি দল একটি মাঠে অনুশীলন করছে, খেলোয়াড়রা লাল জার্সি পরা এবং প্রশিক্ষণ নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এএইচএফ কাপে ইন্দোনেশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জাকার্তার জেবিকে হকি ফিল্ডে শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিকদের ৭-২ গোলে হারিয়েছে গত তিন আসরের চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন খোরশেদুর রহমান। এছাড়া একটি করে গোল করেছেন রাসেল মাহমুদ জিমি, রোমান সোহানুর রহমান সবুজ,পুস্কর ক্ষীসা মিমো ও আরশাদ হোসেন।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বাংলাদেশের প্রথম সাফল্য এসেছে প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন খোরশেদ।

১৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরশাদ। এরপর সোহানুর ও খোরশেদের আরও দুটি গোলে দ্বিতীয় কোয়ার্টারে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে খেলায় ফেরার চেষ্টা করে ইন্দোনেশিয়া। তবে এই কোয়ার্টারে কাঙ্খিত গোল পায়নি কোনো দলই। বরং শেষ কোয়ার্টারে আরও তিন গোল হজম করতে হয়েছে স্বাগতিকদের।

শেষ দিকে আরদাম ও আসাসির দুই গোলে ব্যবধান কিছুটা কমিয়েছে ইন্দোনেশিয়া। ৭-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জিমি-মিমোরা। আগামী সোমবার টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিষয়:ইন্দোনেশিয়া এএইচএফ কাপ খোরশেদ বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…