ফুটবল

ইনজুরির কবলে পিকে

স্পেনের অনুশীলনে সমর্থকদের রোষানলে পিকে, ফুটবল খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, সমর্থকদের রোষানলে পিকে, ফুটবল মাঠে. Channel i News – চ্যানেল আই নিউজ

হাঁটুর ইনজুরির কারণে সোমবার স্পেনের অনুশীলনে শেষ পর্যন্ত থাকতে পারেন জেরার্ড পিকে। ইএসপিএন ফুটবল জানিয়েছে, পিকের বাঁ হাঁটুতে ইনজুরি।

অনুশীলন শেষে পিকের সতীর্থ রদ্রিগো মরেনো অবশ্য জানিয়েছেন ইনজুরি গুরুতর কিছু নয়।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে অনুশীলন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন পিকে।

অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রদ্রিগো বলেন, ‘পিকে ভালো আছে। ’

এই বছর ফেব্রুয়ারিতে বাঁ হাঁটুতে ইনজুরিতে পড়েন পিকে। ঝুঁকি এড়াতে সোমবার বল পায়ে নেননি। স্পেন ফুটবল ফেডারেশনও জানিয়েছে, পিকের তেমন কোনো সমস্যা নেই।

২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য পিকে। ছিলেন ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার সময়ও। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৮টি ম্যাচে মাঠে নেমেছেন। ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ শেষে অবসর নিবেন।

স্পেন এবার গ্রুপ ‘বি’তে খেলবে। তাদের প্রথম ম্যাচ ১৫ জুন, পর্তুগালের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

বিষয়:পিকে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…