বাংলাদেশ

ইতালীয় নাগরিক হত্যা চেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

ইতালীয় নাগরিক হত্যা চেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের নিন্দা

ইতালীয় নাগরিক ডা. পিয়েরো পিজম পারোলারিকে হত্যা চেষ্টার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। 

দিনাজপুরে ডাক্তার এবং পাদ্রী পিয়েরোকে হত্যাচেষ্টায় উস্কানিদাতা এবং হামলাকারী উভয় পক্ষকেই বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান ইইউ প্রতিনিধি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইইউ রাষ্ট্রদূত বলেন, সহিংসতার এমন ঘটনার পুনরাবৃত্তি নিঃসন্দেহে সকলের জন্যই উদ্বেগজনক। হামলায় আহত পিয়েরো পারোলারির দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

দুই মাসেরও কম সময়ের মধ্যে নৃশংস হামলার শিকার হওয়া তৃতীয় বিদেশী পিয়েরো। এর আগে এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে হামলার শিকার ইতালীয় নাগরিক টাভেলা সিজার ও জাপানি নাগরিক হোশি কুনিও নিহত হন।  

বিষয়:পিয়েরো বিদেশী হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…