ফুটবল

ইতালি-বেলজিয়ামের পর সেরা ষোলোয় নেদারল্যান্ডস

নেদারল্যান্ডসের সাথে ম্যাচে খেলোয়াড়দের উল্লাস ও উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে খেলোয়াড়রা জয়ের আনন্দে একসাথে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরো চ্যাম্পিয়নশিপের চলতি আসরে সবার আগে সেরা ষোলোর টিকেট কেটেছে ইতালি, পরে বেলজিয়াম। তৃতীয় দল হিসেবে নেদারল্যান্ডস ষোলোয় জায়গা করে নিয়েছে, সবশেষ অস্ট্রিয়াকে হারিয়েছে ডাচরা।

বৃহস্পতিবার রাতে আমস্টারডামে গ্রুপ ‘সি’র ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এক যুগেরও বেশি সময় পর ইউরোর নকআউটে জায়গা করে নিলো দলটি। ইউক্রেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে যাত্র করেছিল তারা।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টিতে নেদারল্যান্ডসকে লিড এনে দেন মেমফিস ডিপাই। ডেনজেল ডামফ্রেইসকে নিজ বক্সে ফাউল করেছিলেন অস্ট্রিয়ার ডেভিড আলাবা। ভিএআরে আসে স্পট কিকের সিদ্ধান্ত।

এগিয়ে থেকে মধ্যবিরতি কাটিয়ে ফেরে নেদারল্যান্ডস। ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান করে দ্বিগুণ। ডেনজেল ডামফ্রেইস জাল খুঁজে নেন ডনেয়েল ম্যালেনের বাড়ানো বলে।

চলতি আসরে এখন পর্যন্ত তিনটি দল সেরা ষোলো নিশ্চিত করেছে। গ্রুপ ‘এ’ থেকে ইতালি, গ্রুপ ‘বি’ থেকে বেলজিয়াম ও ‘সি’ থেকে নেদারল্যান্ডস।

বিষয়:ইউরো ২০২০ ইউরো-২০২১ ইতালি নেদারল্যান্ডস বেলজিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…