আন্তর্জাতিক

ইতালির নদীতে দানব মাছ!

ইতালির নদীতে দানব মাছ!

ইতালির রেজিও নেল এমিলিয়া শহরের এক জেলের বড়শিতে ধরা পড়লো ১২০ কেজি ওজনের এক দানবাকৃতির মাগুর মাছ। টানা এক ঘণ্টা যুদ্ধের পর মাছটিকে ধরতে সফল হন বলে জানান ইউরি এল ডিয়াব্লো গ্রিসেন্ডি নামের ওই জেলে।

৩৮ বছর বয়সী ইউরি গত ২০ বছর ধরে মাছ ধরার কাজ করেন। এমন বিশাল আকৃতির মাছ এর আগে ধরা তো দূরের কথা, চোখেও দেখেননি বলে জানান তিনি।

শহরের কাছে পো নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে মাগুর মাছটি তার বড়শিতে গেঁথে যায়।

ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মাগুর মাছটি বড়শি থেকে ছাড়া পেতে কম চেষ্টা করেনি।

তবে ঘণ্টাব্যাপী টানাহ্যাঁচড়ায় একসময় সেটি ক্লান্ত হয়ে পড়লে ইউরি রাক্ষুসে মাছটিকে ধরে ফেলতে সফল হন।

নিজের সাফল্যে খুবই সন্তুষ্ট ইউরি। তিনি বলেন, ‘মাছটিকে ধরতে অনেক বেশি ধৈর্য ও শক্তির খরচ হয়েছে। কিন্তু যখন মাছটার সঙ্গে আমার তোলা ছবিগুলো দেখি, মনে হয় সেই ধৈর্য এবং শক্তির প্রতিটা মুহূর্তই সার্থক।’

বিষয়:ইতালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…